somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

গণআদালত থেকে গণজাগরণের বাংলাদেশ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণআদালত থেকে গণজাগরণের বাংলাদেশ
ফকির ইলিয়াস
==================================
অনেকদিন পর আবার স্লোগান দিলাম। প্রচন্ড বরফ পড়েছে নিউইয়র্কে ৯ ফেব্রুয়ারি। ১০ ফেব্রুয়ারি রোববার নিউইয়র্কে ছিল সমাবেশ। শত শত অভিবাসী জ্যাকসন হাইটসের চত্বরে অবস্থান নিয়েছিলেন। সমাবেশে যাবার আগে ফোন দিলাম কবি শহীদ কাদরীকে। তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ। অনেক কিছুই তাঁর সাথে শেয়ার করি। জানতে চাইলাম দেশে বিদেশে এই যে গণজাগরণ এ বিষয়ে কিছু বলুন। শহীদ কাদরী নির্ভীক মানুষ। এখনো তাঁর কথা আমাকে শাণিত করে। শহীদ কাদরী মুখ খুললেন। বললেন, শাহবাগ প্রজন্মের তরুণ-তরুণীরা আমাকে আবারো চমকে দিয়েছে। যেমনটি আমি একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় বাঙালির মাঝে দেখেছিলাম। কবি বলেন, আমি ভেবে পাই না একাত্তর পরবর্তী সময়েই কেন এসব ঘাতক-দালালদের ফাঁসিতে ঝুলানো হয়নি। তিনি বলেন, বাংলাদেশে কি এমন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন না, যারা কাদের মোল্লার মতো একজন খুনিকে হত্যা করতে পারলো না! ভেবে অবাক হই, এমন চিহ্নিত একজন ধর্ষক কিভাবে এতোদিন বেঁচে আছে! তাঁর কথা শুনে শিউরে উঠি।

কবি শহীদ কাদরী বলেন, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ন্যুরেমবার্গ ট্রায়েল হয়। সেখানে নাৎসিদের কিভাবে বিচার করা হয় তা আমরা জানি। সেই সময়ে যুদ্ধাপরাধীদের শয্যা সঙ্গিনী হয়েছিল যেসব গণিকাÑ তাদেরও হত্যা করা হয়। এটাই ইতিহাস। বাঙালিরা একাত্তরের ধর্ষকদের সেই শাস্তি দিতে পারেনি বলেই- আজ আমাদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে। কবি বললেন, আমি আজকের এই প্রজন্মের কাছে ঋণ স্বীকার করে বলতে চাই, আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম এই ভেবে যে- বাঙালি কি আর ঘুরে দাঁড়াবে না! আমার ধারণা ভুল প্রমাণ করে বাংলাদেশের প্রতিটি এলাকার মানুষ এক কাতারে দাঁড়িয়েছে। আমি খুবই আশান্বিত। তিনি বলেন, সরকারের উচিত অতি দ্রুত এই গণদাবি মেনে নিয়ে বিচারের রায় ত্বরান্বিত করা। কারণ ‘রাজাকারমুক্ত বাংলাদেশ’ এই প্রজন্মের প্রাণের দাবি। ১০ ফেব্রুয়ারি ২০১৩ রোববার বিকেলে নিউইয়র্কে যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মহাসমাবেশের আয়োজন চলছিল-ঠিক সেই মুহূর্তে তাঁর এই কথা অনেক প্রবাসীর জন্য ছিল প্রেরণার উৎস।

কবি বলেন, আমি সমাবেশে যেতে পারবো না ঠিকই- কিন্তু আমার আত্মিক সমর্থন থাকছে এই আন্দোলনের সঙ্গে। আমি জানি, বাঙালির জয় সুনিশ্চিত। খুব দৃঢ়তার সাথে বলেন কবি শহীদ কাদরী। বিকেল চারটায় সমাবেশে পৌঁছি। সাথী বন্ধুরা সেøাগান ধরেন। বরফের হিম আমাদের কণ্ঠ রোধ করতে পারে না। সেদিনই জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ শুনলাম টিভিতে। শেখ হাসিনা সেদিন ছিলেন আবেগ আপ্লুত। তিনি বলেছেন, ‘তাদের শপথের প্রতিটি বাক্য শুনেছি। তাদের প্রতিটি বাক্য যুক্তিযুক্ত। তাদের এই শপথ বাস্তবায়নে যা যা করার দরকার করবো।’ শাহবাগের প্রেরণায় সারা দেশে আন্দোলনের বিস্তারকে ‘অভূতপূর্ব’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অদ্ভুত ঘটনা ঘটিয়েছে। অদ্ভুত জাগরণ ঘটিয়েছে। প্রতিটি গ্রামে জাগরণ সৃষ্টি হয়েছে। আমি যখন দেখি তরুণ প্রজন্ম কিভাবে জেগে উঠেছে, আমারো মন ছুটে যায়।’ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে সাক্ষাতে একাত্তরে পাক বাহিনীর বর্বরতার কথাও জানানোর কথা বলেন শেখ হাসিনা।

‘তাকে বলেছিলাম, আমরা ক্ষমা করতে পারি। কিন্তু, আমরা ভুলবো না। জাতিসংঘে দেখা হয়েছিল। তাকে আমি এই কথা বলেছিলাম।’ প্রধানমন্ত্রী বলেন- ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে। এখন আমি স্বস্তিতে মরতে পারবো, শান্তিতে মরতে পারবো।’ আমরা দেখছি, ইতোমধ্যে মন্ত্রিপরিষদ আইন সংশোধনীর উদ্যোগ নিয়েছেন। জাতীয় সংসদে তা পাস হবার পর নতুন আইন কার্যকর হবে। অন্যদিকে এই গণজাগরণকে থামিয়ে দেবার জন্য তৎপর রয়েছে একটি মহল। এরা যে সব বিষয় বলতে চাইছে তার আসল উদ্দেশ্য হচ্ছে আলবদর রাজাকারদের বাঁচানো। এসব রাজাকার দোসরদের বক্তব্যের কিছু সার সংক্ষেপ এখানে তুলে ধরা দরকার মনে করি। তারা বলছেÑ

১. দেশকে বিভক্ত করা ঠিক হবে না। ৪২ বছর পর মিলেমিশে দেশ চালানো দরকার। ২. দেশ দুর্নীতি, স্বজনপ্রীতি, খুন, রাহাজানি, রাজনৈতিক পীড়ন ইত্যাদিতে সয়লাব। এগুলো দূর না করে সরকার কেন যুদ্ধাপরাধীদের বিচার করতে চাইছে? ৩. এই গণজাগরণের দাবির সাথে ‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যু’ যোগ করা দরকার। সরকার শাহবাগ আন্দোলনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ৪. ছাত্রলীগ-আওয়ামী লীগ এই আন্দোলনের বেনিফিশিয়ারি হতে চাইছে। ইত্যাদি।

তাদের এই ফর্দ দীর্ঘই হচ্ছে। কারণ তারা এখন দিশেহারা। বিএনপির হান্নান শাহ, কিংবা সাদেক হোসেন খোকার মতো নেতারা এখনো পরোক্ষভাবে রাজাকারদের পক্ষ নিচ্ছেন। আর মওদুদ আহমদ, আব্দুল্লাহ আল নোমানের মতো নেতারা সরাসরি সমর্থন দিচ্ছেন আলবদরদের। এটা খুব নিশ্চিত, বেগম খালেদা জিয়াই আলবদরদের প্রধান পৃষ্ঠপোষক। তিনি তার তনয় তারেক রহমানকে সেভাবেই গড়ে তুলতে চাইছেন। ভাবতে অবাক লাগে আজ বিশ্বজিৎ হত্যাকারীদের চিহ্নিত করার নামে ঘাতক দালালদের বাঁচানোর চেষ্টা করছে প্রধান বিরোধী দল। অবশ্যই বিশ্বজিৎ হত্যাকারীদের বিচার দেশবাসী চান। কিন্তু তার অর্থ এই নয় বিএনপি, একাত্তরের পরাজিত আলবদরদের কোলে নিয়ে তাদের পারপাস সার্ভ করবে। বিএনপির কোনো কোনো নেতা বলছেন, আওয়ামী লীগ জামাতকে নিয়ে প্যারালাল আন্দোলন করেছিল। কিন্তু আওয়ামী লীগ তো এখন তাদের অবস্থান পরিষ্কার করে সামনে এগিয়েছে। বিএনপি এখনো রাজাকারদের সাথে গভীর মিত্রতা ছিন্ন করতে পারছে না কেন? ১১ ফেব্রুয়ারি সোমবার চ্যানেল আই-এর ‘তৃতীয়মাত্রা’ অনুষ্ঠানে তরুণ প্রজন্মের ছয়জন ব্লগার ও অ্যাকটিভিস্টকে আনা হয়েছিল। এরা সকলেই শাহবাগের আন্দোলনের সাথে যুক্ত। এই তরুণরা বলেছেন, তারা সব সমস্যারই সমাধান চান। তবে যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুটি সব কিছুর আগে। আমরা দেখছি কেউ মওদুদীর সাথে শেখ মুজিবের ছবি ফেসবুকে প্রচার করছে। এটা কি কোনো বিষয় হলো? মওদুদী ও শেখ মুজিব দুজনের পথ দুদিকে গিয়েছে বেঁকে। শেখ মুজিব কী মওদুদীর চিন্তা-চেতনা লালন করতেন? নাকি তা প্রতিষ্ঠা করেছেন? এসব নাদানদের তা কে বুঝাবে? না আমরা আশাহত হচ্ছি না। আমরা জেনেছি, শাহবাগ আন্দোলনের জন্য চারুকলায় রাত জেগে চলছে জাহানারা ইমামের প্রতিকৃতি তৈরির কাজ। একদল তরুণ-তরুণী আপন মনে তৈরি করছে বিশাল এক প্রতিকৃতি। সারাদিন আন্দোলন আর রাত জেগে প্রতিকৃতি তৈরির বিনিময়ে তারা চান শুধুই ফাঁসি।

গণজাগরণ চত্বরে তরুণ তরুণীরা এসেছেন প্রত্যন্ত এলাকা থেকে। এরা পূর্ব পরিচিতও নন। প্রত্যেকে আন্দোলনকে উজ্জীবিত করার স্বার্থেই এ কাজে অংশ নিয়েছেন। ফেইসবুকে ও বিভিন্ন ব্লগে প্রতিকৃতিটি বানাতে অংশ নেয়ার আহ্বান দেখেই তারা একসঙ্গে এসেছেন। এখানে অর্থের জোগানে কোনো রাজনৈতিক হাত নেই। প্রত্যেকে নিজেদের পকেট থেকে চাঁদা তুলে এ প্রতিকৃতিটি তৈরি করেছেন। প্রতিকৃতি নির্মাণকারীরা বলেছেন, ‘আন্দোলনের আয়োজক ও ব্লগারদের উদ্যোগেই জাহানারা ইমামের এ প্রতিকৃতি তৈরি করা হচ্ছে। এখানে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্লগ থেকে খবর পেয়ে।’

হ্যাঁ, ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমাম যে স্বপ্ন দেখিয়েছিলেন তার জাগরণ ঘটতে লেগেছে একুশ বছর। আর বাঙালি এভাবেই ঘুরে দাঁড়াতে জানে। যার প্রমাণ আজকের শাহবাগ থেকে গোটা বাংলাদেশ। যে কথাটি না বললেই নয়, তা হচ্ছে- ব্লগ ও অনলাইনে অ্যাকটিভিটি আমাদের ছেড়ে দিলে চলবে না। কারণ আমরা দেখছি একটা গ্রুপ এখন নানা কথা বলে অনলাইনের দখল নিতে চাইছে। তারা মহানবী (সাঃ)-এর প্রসঙ্গ তুলে ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে। আমরা দেখছি শোলাকিয়ার মহামান্য ইমাম মওলানা ফরিদ উদ্দিন মাসুদ গণজাগরণে এসেছেন। সেখানে দোয়া মাহফিল হয়েছে। মুসল্লিরা নামাজ আদায় করেছেন। তারপরও ঐসব কুলাঙ্গাররা বসে থাকবে না। তাই সবাইকে সতর্ক হতে হবে। যে বিষয়টি আমাদের ভাবাচ্ছে, তা হচ্ছে সাগর-রুনি হত্যাকা- ইস্যুতে বাংলাদেশের সকল সাংবাদিক এক হলেও গণজাগরণ ইস্যুতে বিএনপি-জামাতের কিছু সাংবাদিক পক্ষান্তরে আলবদর রাজাকারদের পক্ষ নিয়েছেন। তা এখন খুব স্পষ্ট। একটি রাজনৈতিক দলপ্রধানের একজন উপদেষ্টা প্রকাশ্যে বিরোধিতা করছেন। এদের বিষয়েও সাবধান থাকা জরুরি। কারণ ‘ওয়াশিংটন টাইমস’-এর নেপথ্য লেখকরা নানাভাবেই ছোবল দিতে চাইছে- চাইবে। সবচেয়ে বড় বিষয়টি হলো গণসংহতি। গণজাগরণে, সম্প্রীতি-সৌহার্দ্য বজায় রাখতে হবে। যে চেতনা নিয়ে জাতীয় টিমের ক্রিকেটাররা ছুটে এসেছেন, সেই চেতনা সবাইকে ধারণ করতে হবে। দলীয় স্বার্থ কিংবা নেতৃত্বের স্বার্থ নয়, দেশপ্রেমকে জাগ্রত করে এগিয়ে যেতে হবে। যে দেশপ্রেম থেকে এগিয়ে এসেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম।
----------------------------------------------
দৈনিক ভোরের কাগজ // ঢাকা // : শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৩


৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×