somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

বাংলাদেশ গর্জে উঠলে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কতোজন মানুষ হত্যা করলে একজন কসাইকে ঘাতক বলা যায়
কতোজন নারীর সম্ভ্রম হরণ করলে আমরা একটি পাষণ্ডকে
বলতে পারি- 'ধর্ষক'
তা আমার জানা নেই। জানে রাষ্ট্রপক্ষ, যে রাষ্ট্রে এখনও বুক ফুলিয়ে
দাঁড়ান কবি মেহেরুননেসা'র সন্তান।

আমি শহীদ জননী জাহানারা ইমামের পা স্পর্শ করেছি। দেখেছি
কীভাবে গণআদালতের মাঠে দাঁড়িয়ে দিক নির্দেশনা দিয়েছেন
শহীদ রুমীর মা। কীভাবে জাতিসংঘ চত্বরে একজন প্রধানমন্ত্রীর
গাড়ীর বহর আটকে দিয়েছে তরুণ প্রজন্মের শাণিত হাত।

আমি সেই তরুণের কন্ঠ শুনেছি, গ্রাম থেকে উঠে আসা ছাত্র -
শহীদ জননীর পাশে দাঁড়িয়ে বলেছে- 'মা, আপনি আদেশ করুন
বুকে গ্রেনেড বেধে ক্ষুদিরাম - তিতুমীর হতে চাই।'

মা- তার ইচ্ছায় সম্মতি দেননি। বলেছেন- এই বাংলাদেশ গর্জে উঠলে
কোনো মৌলবাদীই সামনে দাঁড়াতে পারবে না।

আমরা সেদিনের অপেক্ষায় ছিলাম, যেদিন এই বাংলার প্রতিটি নদী
একাত্তরে তার বুকে রক্ত ধারণ করার বিচার চাইবে।
আমরা সেদিনের অপেক্ষায় ছিলাম, যেদিন এই বাংলার প্রতিটি বৃক্ষ
ডেকে বলবে- মাননীয় বিচারক, আমাদের ছায়ায় দাঁড়িয়ে এই
ঘাতকেরা খুন করেছে তিরিশ লক্ষ মানুষ।
আমরা সেদিনের অপেক্ষায় ছিলাম, যেদিন এই বাংলার আকাশ
তুমুল ঝড়ের ঢেউ তোলে দেবে সাক্ষী - ধর্ষিতা নারীর সপক্ষে।

আমি জানি সেদিন শেষ হয়ে যায় নি। যেদিন আবারও গ্রাম থেকে
উঠে আসা ছলিমুদ্দী, পরিমল দাশ আর সুকান্ত বড়ুয়া-রা বাঁশের লাঠি
হাতে ছুটবে শহরের দিকে। কসাইগুলোর অবস্থান তালাশ করতে করতে
তারাই দেবে ডাক। আর একাত্তরে স্বজন হারানো একঝাঁক পাখি
ছায়া দিয়ে এগিয়ে নিয়ে যাবে সেসব মানুষগুলোকে- যারা এখনও
একাত্তরের বীভৎস চিত্রস্মৃতি বুকে নিয়ে বার বার কেঁদে উঠেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×