যুদ্ধাহত জীবনের গান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আহত কোকিল উড়ে যায়। তার পালকে যে রক্ত লেগে আছে, তা একজন মুক্তিযোদ্ধার।
ডিসেম্বরের এক ভোরে তাঁর আহত দেহটি পড়েছিল আখাউড়া জংশনে। বুলেটের সীসা,
অতিক্রম করেছিল পাখি ও মানুষের শরীর।
সেই মুক্তিযোদ্ধা সাদেক আলি আজও বেঁচে আছেন। বেঁচে নেই কোকিল'টি আর। অনেক
আগেই বিগত হয়েছে পাখিটির ডানার ঝাপটা।এই মাটিতে মিশে গেছে পালকের ভগ্নাংশ।
সাদেক আলি বিষয়টি নিয়ে খুব ভাবেন। যে নদীগুলোতে একদিন বয়েছিল শহিদের রক্ত,
কিংবা যে বৃক্ষগুলোতে একদিন উড়েছিল স্বাধীন বাংলার পতাকা- সেই নদীগুলো আজ
কেমন আছে ? কেমন আছে বৃক্ষগুলো ? ওরা বেঁচে আছে কি ?
যুদ্ধাহত জীবনের গান গেয়ে সাদেক আলি একহাত দিয়ে একতারা বাজান। কেউ তাঁকে
দু'টো টাকা দেয়। কেউ দেয় না। তারপরও এই আখাউড়া জংশনই তাঁর প্রিয় চারণভূমি।
ট্রেন আসে- ট্রেন যায়। তিনি যাত্রীদের মুখের দিকে তাকিয়ে তাদের
স্বাধীনতা উপভোগ করেন কয়েকবিন্দু অশ্রুর আলোতে।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।