জন্মদিনের কবিতা
::::::::::::::::::::::::::::::::::
নীরবতা ভেঙে ভেঙে
]] ফকির ইলিয়াস [[
হাঁটতে হাঁটতে ক্রমশ ক্লান্ত হয়ে পড়ে শাদা শালিকছানার দল। এই নদীতীরে
তারা এর আগে কখনও আসেনি। ঢেউ দেখবে বলে যে মানুষটি নদীর উদ্দেশে
যাত্রা করেছিল- সেও হাঁটছে পাখিদের পাশাপাশি।
সুখ এবং দুঃখের সমান্তরাল ছায়া ব'য়ে যে মেঘ চাঁদ স্পর্শ করে, কিংবা আলো
এবং আঁধারের রোজনামচা লিখে রাখে যে আদিম সূর্য, আমি সেই চন্দ্র-সূর্যের
মাঝেই পাখি ও মানুষের ভবিষ্যত খুঁজি। যে পাখিছানা একদিন বড় হয়ে আকাশে
উড়বে অথবা যে শিশু একদিন পরিণত বয়সে বিশ্বে উড়াবে মানবতার পতাকা,
আমি তাদের জন্যই লিখে যাই আমার কবিতা। জানি, 'কবিতা লিখে কিছুই হয়না'
তারপরও পংক্তির রঙিন কররেখায় বার বার লিখিত হয় আমার জীবন।
জীবনের প্রতি আমার কোনো অনুযোগ নেই। যা আছে, তা কেবল বর্ষা এবং
বসন্ত ঋতুর প্রতি। কারণ বর্ষা আমাকে উদাস দুপুরে তার বুকে ভাসতে দেয়নি।
আর বসন্ত দেয়নি আমাকে প্রাণখুলে তার কৃষ্ণচূড়ার লালআভা।
আমি রঙের মাঝেই আমার বিগত দিনগুলোকে মিশিয়ে দিতে চেয়েছি। তারপর
নীরবতা ভেঙে ভেঙে বিরহসমগ্রের কাছে খুঁজেছি ঠাঁই। এই মাটির প্রতি গভীর
বিশ্বাসে, প্রেমিক যেমন প্রেমিকার হাত ধরে বার বার অঙ্গীকারবদ্ধ হয়, পুষ্প
যেমন ঝরে পড়ার প্রত্যয়ে খুব ভোরে শিশিরের সাথে প্রতিজ্ঞা করে।
:: ২৮ ডিসেম্বর ২০১৩, শনিবার ॥ নিউইয়র্ক ::
আলোচিত ব্লগ
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।