মাতৃছায়া, পরবাসে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
যে সমুদ্রের কাছে গিয়ে বিলীন হয়ে যায় আমার সকল বাধ্যবাধকতা,
যে সূর্য প্রতিটি ভোরে আমার জন্য লিখে রাখে বিনম্র কবিতাগুচ্ছ
আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই দেখি,
দুটি হাত ডাকছে আমাকে,
'খোকা আয়, কাছে আয়
আর কতো,পথের পরবাস !'
পথেই হারিয়ে গেছে আমার পথ। আর স্বপ্নগুলো নিরুদ্দেশ
হয়ে গেছে সেই কবে, তবুও মোহের শঙ্খ বাজাতে বাজাতে
আমি খুঁজেছি জলের ভবিষ্যত আর অশ্রুর আগামী।
শীঘ্রই ফিরে আসবো বলে যে অঙ্গীকার মাকে দিয়েছিলাম
- তা রাখতে পারিনি। পারিনি অনেক কিছুই,
হিসেবের খাতা ইষ্ট রিভারে ছুঁড়ে ফেলে,
যোগ দিয়েছি মধ্যজুনের ম্যারাথনে। আর বলেছি
আমি কোনোকালেই অংকবিদ্যার ছাত্র ছিলাম না।
মা আমাকে বার বারই ক্ষমা করে দিয়েছেন।
আর বলেছেন- 'যোগ বিয়োগ তোমাকে করতে হবে না খোকা!
তুমি ফিরে এসো।
যে মাটি আমি আঁকড়ে রেখেছি- তা গ্রহণ করো, আর সেই
চিহ্নসমূহ, জারুল গাছের ছায়ায় মিশে যাওয়া
সেইসব মার্বেলসন্ধ্যার আলো ..........
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।