একদিন ঘাতকরাও
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একদিন ঘাতকরাও কবি হয়ে ছিনিয়ে নিতে চাইবে আমার কলম। একদিন
সকল নপুংশক জড়ো হয়ে পরখ করতে চাইবে সাহসী পুরুষদের বীর্য,
আর সেইসব পুরুষেরা শেয়ালের মতো লেজ গুটিয়ে পালাবে—
অথবা চাইবে দ্বীপান্তর !
অন্যায়ের কাছে পরাজয়ের চেয়ে মৃত্যুই শ্রেয়। চে গুয়ে ভারা, প্রভাকরণ
কিংবা কর্নেল তাহেরের মতো যাঁরা এর আগে এঁকেছিল রাঙা ভোর,
আমি এই বিশ্বে এখনও তাঁদের পদরেখা দেখি। মানবপাঁজরে লুকিয়ে থাকা
রক্তরাগ দিয়ে পুষ্প সাজিয়ে যে চিত্রশিল্পী আঁকেন সমুদ্রের ছবি,
আমি তার তুলিতে দেখি দ্রোহের সিম্ফনি। আমি জানি—
বিদ্রোহ মানুষকে নিয়ে যায় একান্তই মুক্তির কিনারে।
একদিন ঘাতকরা গাজা থেকে সরে এসে পৃথিবীর তাবৎ মুক্তিকামী
শিশুর গলা চেপে ধরবে ! একদিন ওরা কেড়ে নেবে বিশ্বের সকল
কবির কলম !
প্রিয় রাষ্ট্রশাসকেরা—
আমি জানতে চাইছি, তখন আপনারা কীভাবে তাদের দমন করবেন ?
[ নিউইয়র্ক ॥ ০৪ আগস্ট ২০১৪ সোমবার ]
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।