শামসুর রাহমান কে নিবেদিত দুটি কবিতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিষণ্ন মধ্যমা
আমাদের ভোর জাগে ভাষার বিকিরণে। এখানে ঢেউয়ের সামন্ত সাজায় মানুষের
সর্বশেষ পুঁজি। কানাকড়ি হাতে অকাল বৃদ্ধাও দেখেন- তার সন্তান ফিরেনি যুদ্ধ
থেকে। তার কন্যা শাদা শাড়ী পরে আমন্ত্রণ জানাচ্ছে বৈধব্যকে। আর কিছু
শেয়াল হুক্কা হুয়া আওয়াজে জানাচ্ছে যাদের পরিচয়, তারাই এখন স্বঘোষিত
ত্রাণকর্তা। আমরা বিভক্তির সমীকরণ ভুলে সাজাতে চেয়েছিলাম যে বাংলাদেশ
সেই রাষ্ট্রও এখন দখলদারদের লীলারাজ্য। বালি-মাটি,ঘাস-পাত,জল-পাথর
সবকিছু খেয়ে ওরা এখন দখল করতে চাইছে মানুষের পাঁজর। তীব্র বেদনায়
'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ'— বলে যে কবি অভিমান করে চলে গেছেন,
তাঁর মতো অনেক কবিই এখন ভুলে আছেন স্বপ্ন দেখার অনন্ত গরিমা।
কবিতার খাতায় এখন রক্তের কালোদাগ। শকুনেরা সেরে নিচ্ছে আগ্রাসনের
সর্বশেষ মহড়া। তবু যারা বেঁচে থাকতে চাইছে- তারা বলছে সরে যাও
অমাবস্যা, সরে যাও রক্ততিথির বিষণ্ন মধ্যমা ।
#
কবিকৃতি
রোদের অনুজ হয়ে শূন্য সমুদ্রের বেঁচে থাকা। আঁকা জীবনের কথা জানান দিয়ে যায় দৃশ্যান্তরে। ঘরে ফিরে এসেছে যারা, প্রয়োজনে তারা আবারো যাবে।নেবে, গায়ে তুলে আলোর পোশাক। হাঁক দিয়ে বলবে - ও ভাই শব্দ প্রহরী, একটু ধার দাও তোমার হাতের টুকরো রঙধনু মেঘ।
আবেগ যখন নিয়ন্ত্রণ করে বেদনার বীজমন্ত্র, পুষ্প প্রযত্নে তখন স্থির হয় একক প্রেমের প্রতিমা। উপমা বিলাসে মানুষ হয় শ্রেষ্ট উদাহরণ। বরণ উৎসবে মিশে প্রজন্ম পার্বনের মেলায়। গায়, নাচে, প্রাণ। ভাসান সমুদ্রও জানে কবিতার অন্য নাম, কবিকৃতি শামসুর রাহমান।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।