চন্দ্রচূড়া জানে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
স্থির দাঁড়িয়ে জলশব্দের ধ্যান দেখি।আমি সাধক নই,
নেই আমার সাধন-ভজন ও—
তবু মায়াবি চান্দের ছায়া আমাকে বলে যায়
সাগরও পুড়ে, পুড়ে নগর
অক্ষত থাকে জলহাড়,হাড়ের ভ্রমণ।
আমি রক্তজবার আলো দেখেই সনাক্ত করে যাই
ভোরের মায়া,
আমি কারতুজের খোসা দেখেই জেনে যাই
আহত পাখিরা ফিরেনি নীড়ে। আর বেনিয়া শিকারীরা—
অন্য কোনো মাটির খোঁজে ভিড়িয়েছিল যে নোঙর,
সেই লোহার গায়েও ধরেছে মরচে, অথচ তারা
ছাড়ছে না ভূমি, পাল্টেছে গন্তব্য শুধু ।
যে শিশু হাত ধরবে আলোর পৃথিবীর, আমি তার
পদছাপ দেখি জলশব্দের ধ্যানে,
যে কথা মানুষেরা জানে না—
তার চেয়েও বেশি এই মায়াময় চন্দ্রচূড়া জানে।
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।