ইহা কোনো লিখিত অক্ষর নয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পাথরদানার নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে না। এমন কী জলেরও, অনন্ত
জীবন পাবার থাকে না কোনো বাসনা। নদীর ঢেউ আর চোখের অশ্রুর
পার্থক্য দেখে যে চিত্রকর আঁকেন তার মূল্যবান চিত্রকর্ম,তিনি কি জানেন—
এই লিখিত অক্ষরগুলো একদিন রক্তলেখায় ব্যবহৃত হয়েছিল,এই শব্দের ফিনকি
সেরেছিল আমাদের ভালোবাসার সর্বশেষ উদ্ধার।যে কাহিনী পড়ে কেঁদেছিল
নক্ষত্রনগর— সেই মাটির বুকে এর আগেও হারিয়ে গিয়েছিল কিছু পাথর,
যাদের আকার ছিল অনেকটা অক্ষরের মতো।
ইহা কোনো লিখিত অক্ষর নয়। এই যে দেখা যাচ্ছে কালো কালো দাগ—
তা স্মৃতিমিত্র সেন-এর চোখের কাজল। কাঁদতে গিয়েই তা কাগজের বুকে
ঠাঁই নিয়েছিল। স্বভূমি ছেড়ে যাবার আগে—
এই নদীও তাকে বলেছিল, বিদায়— বন্ধু বিদায় !
॥ নিউইয়র্ক , ৯ নভেম্বর ২০১৪ রোববার ॥
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।