প্রান্তিক পক্ষশক্তি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমিও অনেকটা টিপসই জানা মানুষ। বৃদ্ধাঙুলের রেখায় যে কালো কালি
লেগে থাকে তার দিকে তাকিয়ে চিনি আঁধারের পরিচয়। জানি,নিরক্ষর
নদীদের জন্মঠিকানা। পাহাড়ের আত্মদানের ইতিহাস।চূড়ার অতীত জীবনী।
যারা কিছুই জানে না বলে দাবী করে, তারা কিছুটা হলেও জানে গৃহপ্রবেশের
কৌশল। আমি এ বিশ্বাস স্থাপন করেছি পাতাদের হাতে হাত রেখে।দক্ষিণের
মৃদুহাওয়ায় নিঃশ্বাস নিতে নিতে তাকিয়েছি দূরের সমুদ্রপাথরের দিকে।অবেলায়।
আমি কী কখনও বেলাচিহ্নের পূজারি ছিলাম!কখনও কী চেয়েছি একহাতে
খুলে দেখতে তোমার দেয়া ঘামে ভেজা প্রেমপত্র ! অথবা রুমালের ছায়া
পাচার করে আমি কী চেয়েছি, গড়ে তুলতে ভোগের লাল-নীল দালান !
কেউ আমার পক্ষে দাঁড়াক, তা আমার কাম্য ছিল না। আমার কন্ঠে—
কন্ঠ মিলিয়ে সুর তুলে উড়ে যাক কোনও হলদে পাখি, তা-ও চাই নি
আমি।তারপরও আমার পক্ষে দাঁড়িয়েছিল চাঁদ আর তার প্রতিবেশিরা।
:: নিউইয়র্ক॥ ৩০ ডিসেম্বর ২০১৪ ::
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

১) বাবার ঘরেও খেতে পাইনি, স্বামীর ঘরেও কিছু নেই!; লিখেছেন চাঁদগাজী
২) স্টেলা নেই; লিখেছেন হাসান মাহবুব
৩) গোসাইপুর ১৯৭১; লিখেছেন ঠাকুরমাহমুদ
৪) জেসাস রিবর্ন....; লিখেছেন আহমেদ জী এস
৫) মা ছেলের বিষণ্ণ-প্রসন্ন ডায়েরি;... ...বাকিটুকু পড়ুন
গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন
Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।