ব্লগে আমার প্রথম লেখা- এবং খান বিষয়ে দুটি কথা
১১ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দীর্ঘ দুই মাস আগে একাউন্ট করলেও গতকাল প্রথম পাতায় লেখার অনুমতি পেয়েছি। এ জন্য সামুকে অসংখ্যা ধন্যবাদ। এতদিন আপনাদের লেখাগুলো মনোযোগ সহকারে পড়তাম। ব্যক্তিগতভাবে অনেক ব্লগারের চমৎকার সব লেখা খুব ভাললাগে। বিভিন্ন বিষয়ে পক্ষ কিংবা বিপক্ষে যুক্তি উপস্থাপন দেখে মাঝে মাঝে নিজেরও লিখতে ইচ্ছে করতো, কিন্তু কেউ আমার লেখা পড়বে না ভেবে আর লেখা হয়ে ওঠেনি। এখন থেকে আশা করি নিয়মিত লিখব এবং আপনাদের লেখাগুলোতে মন্তব্য ও রেটিং করবো। আজ অনেকগুলো বিষয়ে পোষ্ট পড়েছি বিশেষ করে শাহরুখ খানের বাংলাদেশে এসে নাচ-গান করে যাওয়া। এর পক্ষে বিপক্ষেও অনেক লেখা এসেছে। তা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের সব সময় চোর পালালে বুদ্ধি বাড়ে। যেমন শাহরুখ বাংলােশে আসবে এটা গত একমাস ধরেই আমরা সবাই জানতাম। আমরা যারা মনে করি এটা সাংস্কৃতিক আগ্রাসন তারা এই অনুষ্টানের বিরুদ্ধে কোন কর্মসূচী গ্রহন করি নাই কেন? এখন প্রোগ্রাম শেষ হওয়ার পরে সবার যেন জাত গেল! অন্তর শো বিজ দীর্ঘদিন ধরে এই ব্যবসাটাই করছে। ভিনদেশ থেকে শিল্পি এনে নাচ গান দেখানো আর টাকা কামানো। এটা সবারই কমবেশী জানা। কিন্তু আযম খানের মত একজন শিল্পি যখন অসুস্থতার জন্য চিকিৎসা করার টাকা পায়না তখন স্বপন বাবুরা নীরব থাকেন। তখন কেন চ্যারিটি প্রোগ্রামের মাধ্যমে টাকা সংগ্রহ করা হয় না।
ব্লগার ভাইদের নিকট আমার প্রশ্ন শাহরুখ বাংলাদেশে এসেছেন, আমাদের বিনোদন দিয়েছেন- সরাসরি এবং ডেসটিনি টিভির সুবাধে কোটি মানুষ এই অনুষ্ঠান আমরা দেখেছি, তাতে আমাদের কতটুকু লাভ হয়েছে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮
মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................

শামুক ভাইটি দিল ছুট,পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!
মাছটি বলে, "কী আপদ!ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।
ব্যাঙ ও মাছি,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২

ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।
একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে...
...বাকিটুকু পড়ুন
ছবি-১
চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি...
...বাকিটুকু পড়ুন
৪. কুয়াশার ভেতরে ও বাইরে
পরের দুটো সপ্তাহ কেটে গেল এক অদ্ভুত মনস্তাত্ত্বিক লুকোচুরির মধ্য দিয়ে। শামিত নিজেকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করল যে সে ক্যাভেনডিশ ব্যাংকের একজন সামান্য চুক্তিভিত্তিক কর্মচারী মাত্র,...
...বাকিটুকু পড়ুন