somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিয়াশা চাকমাকে অপহরনের নেপথ্যে কারন............

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালি যুবকের সঙ্গে মেলামেশার কারণেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী তিয়াশা চাকমাকে অপহরণ করা হয়েছিল বলে জানা গেছে।

জানা যায়, কিছুদিন আগে রাঙামাটিতে তিশা চাকমা নামে একটি আদিবাসী মেয়েকে তার বাঙালি প্রেমিক হত্যা করে অভিযোগ ওঠে। এনিয়ে ফেসবুকে আদিবাসীদের বিভিন্ন গ্রুপে আলোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে পাহাড়িরা তিয়াশাকে অপহরণ করে বলে একটি সূত্র জানায়।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাঙামাটির কল্যাণপুর এলাকায় তিশা চাকমা নামে একটি আদিবাসী মেয়েকে বাঙালি প্রেমিক ঢাকায় হত্যা করে এমন অভিযোগ আদিবাসী তরুণদের। আর এ মেয়ের ছবি ছড়িয়ে পড়ে আদিবাসীদের বেশ কয়েকটি গ্রুপে।

এসময় বাঙালি তরুণদের সঙ্গে অন্য আদিবাসী মেয়েদের মেলামেশার ছবিও ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। এঘটনার পর পাহাড়ের আদিবাসী তরুণরা আদিবাসী মেয়েদের এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করার আহ্বান জানায়।


এদিকে, বুধবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে স্টার লাইনের যাত্রীবাহী বাসে করে এক বাঙালি তরুণের সঙ্গে পাশাপাশি বসে জাবি বাংলা বিভাগের শেষবর্ষের ছাত্রী তিয়াশা নিজবাড়ি খাগড়াছড়ি আসছিলেন।

আর এই তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকতে পারে, এ ধারণা মোবাইল ফোনের মাধ্যমে পাহাড়ি তরুণদের মধ্যে ছড়িয়ে পড়লে কয়েক পাহাড়ি তরুণ তিয়াশাকে (২৩) অপহরণ করে।

এবিষয়ে রাঙামাটির আদিবাসী তরুণ ফেসবুকে লিখেছেন, কোনো জুম্ম নারীকে বাঙালদের কোনো রেস্তোরাঁয় কাজ করতে দেখলে তাকে প্রতিরোধ করুন।

বাঙালি তরুণদের সঙ্গে আদিবাসী নারীদের প্রেম ও বিয়েকে পাহাড়ি আদিবাসী সমাজে ভালোভাবে গ্রহণ করা হয়না। বাঙালি তরুণের সঙ্গে মেলামেশার কারণে এই প্রথম পাহাড়িদের দিয়ে পাহাড়ি মেয়ে অপহরণের ঘটনা ঘটলেও আদিবাসীরা এ ঘটনাকে তাদের সম্প্রদায় ও জাতির অস্তিত্ব রক্ষার উদ্যোগ হিসেবেই দেখছেন।

বেক্সিমকো ফার্মায় কর্মরত আদিবাসীদের একটি গ্রুপের অজিত বরণ চাকমা ফেসবুকে লিখেছেন, ‘তিয়াশার সঙ্গে যদি বাঙালি ছেলের সম্পর্ক থাকে, তাহলে অপহরণকারী জুম্মু ভাইদের অভিনন্দন জানাচ্ছি।’

তার মতো পাহাড়িদের অনেকেই এ ঘটনার নায়কদের ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে, এই ঘটনার পর অপহরণের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত বলে সংবাদ মাধ্যমে প্রচার হলেও এ ঘটনার সঙ্গে তারা জড়িত নয় বলে জানায় ইউপিডিএফ।

এবিষয়ে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নিরন চাকমা বাংলানিউজকে বলেন, “আমাদের দায়ী করা হলেও আমরা কোনোভাবেই দায়ী নই। বরং আমরা মেয়েটিকে উদ্ধার করে মেয়েটির বাবার হাতে তুলে দিয়েছি।”

তিনি আরও বলেন, “গাড়িতে ছেলেটির সঙ্গে মেয়েটির আচরণ ঠিক না থাকার কারণে তাকে কয়েক তরুণ অপহরণ করে বলে জানতে পেরেছি।”

তিয়াশার বাবা খাগড়াছড়ি ক্ষুদ্র নৃজনগোষ্ঠী ইনস্টিটিউটের পরিচালক সুসময় চাকমা বাংলানিউজকে বলেন, “কারা, কী জন্য অপহরণ করেছে, কীভাবে বলবো?”

প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার হৃদয় মেম্বারপাড়া এলাকা থেকে অপহৃত তিয়াশাকে বুধবার বিকেল ৩টার দিকে ফিরিয়ে দেয় অপহরণকারীরা।

পরে গিরিফুল শিশুসদন এলাকা থেকে সুসময় চাকমা তার মেয়ে তিয়াশাকে নিয়ে আসেন। অপহরণের পর পরই তিয়াশাকে উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×