somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা কার্নেভাল

২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেব্রুয়ারী মাস মানেই জার্মানিতে কার্নিভালের মাস৷ পথে-ঘাটে, রেঁস্তোরায়, অফিসে সব জায়গায় শুধু কার্নিভালের আলোচনা৷ প্রতি বছর জার্মানিতে উদযাপিত হয় কার্নিভাল উৎসব৷ ছেলে বুড়ো থেকে শুরু করে প্রায় সবাই অংশগ্রহণ করে কার্নিভালে।

প্রতিদিন যখনই ট্রামে উঠি কখনো দেখি একদল বাচ্চা রং-বেরং-এর পোশাক পরা৷ ভাবি বোধহয় ক্লাস- পার্টি আছে৷ কিন্তু না এরপর দেখি বয়স্ক মানুষেরাও সেজেছে মনের মাধুরী মিশিয়ে৷ কেউ সেজেছে সঙ, কেউবা ডাইনী বুড়ি৷ কেউ কেউ পরীর সাজে৷ আবার কেউ কাউন্ট ড্রাকুলা৷ আমি প্রথমবার জার্মানিতে, জানিনা কোন রীতি-রেওয়াজ৷ ঠিক করে জানিওনা কেন এই উৎসব৷

১৯শে ফেব্রুয়ারী ট্রামে চড়ে অফিসে আসার পথে ঘটল এক আজব ঘটনা৷ একদল তরুণী ভীষণ সেজে-গুজে ট্রামে চড়েছে৷ আমি তাদের পাশে বসে আছি৷ একটি ষ্টেশনে ট্রাম থামল৷ ট্রামে চড়ে বসল দুজন যুবক৷ পড়নে অফিসিয়াল পোশাক, কোর্ট-টাই৷ আর তরুনীদল এক লাফে কেঁচি নিয়ে তাঁদের পাশে দাড়ালো৷ তারা কিছু বোঝার আগেই কেটে ফেললো টাই৷ আমি ভাবলাম, ভীষণ ক্ষেপে যাবে যুবক দুজন৷ অথচ অবাক চোখে দেখলাম দাঁত বের করে হাসছে তারা৷ পরে ভাবলাম হয়তো চেনা পরিচিত হবে, আগে থেকেই পরিকল্পনা করা ব্যাপারটা৷ তারপরও মনের কৌতুহল মেটাতে পাশের সহযাত্রীকে প্রশ্ন করলাম আসলে ব্যাপারটা কি ঘটেছে জানতে৷ সে জানালো ‘‘ হয়টে ইষ্ট ফ্রাউয়েন টাগ''৷ মানে ‘‘আজ হলো মহিলাদের দিন''৷ আমি বললাম, ‘‘কিন্তু ওমেন্স ডে-তো ৮ই মার্চ''৷ সে জানালো, এখানে কার্নিভালের সময় একদিন থাকে, যেদিন মহিলা দিবস পালন করা হয়ে থাকে৷ এরপর ধীরে ধীরে জানতে শুরু করলাম কার্নিভালের ইতিহাস৷

এরপর অফিস থেকে আমাকে পাঠানো হয় কোলনের কার্নিভালের রিপোর্ট কভার করতে৷ আমি ভাবার চেষ্টা করছিলেম, পহেলা বৈশাখের শোভা-যাত্রার মতো কিছু৷যাওয়ার পথে যখন কোলনের ট্রেন ধরতে গেলাম দেখি সেখান থেকেই সাজ সাজ রব পড়েছে৷পৌঁছে দেখি লাখ লাখ মানুষ সেখানে জড়ো হয়েছে৷ কেউ কেউ এসেছে ইতালি থেকে, কেউবা লুক্সেমবার্গ থেকে, ফ্রান্স থেকে...৷ দূর-দূরান্ত থেকে সেখানে এসেছে কত শত মানুষ ৷ জার্মানির বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে জড়ো হয়েছে সেখানে৷ নানা রং-এর পোশাক তাদের পরনে৷ পৌঁছানোর পর দেখি পহেলা বৈশাখের ধারে কাছেও নেই এই উৎসব৷কোলনের কার্নিভালের উৎসব পুরো পৃথিবী বিখ্যাত৷

পুরো ফেব্রুয়ারী মাস গোটা জার্মানি জুড়ে চলে কার্নিভাল৷ বিশেষ করে নর্থ রাইন- ওয়েষ্টফালিয়া এবং রাইনল্যান্ডের মানুষেরা উদযাপন করে কার্নিভাল৷ এসময় মানুষেরা রং-বেরং-এর পোশাক পরে, যার যেমন খুশী৷ নিজেকে সাজায় মনের মাধুরী মিশিয়ে৷ এক কথায় বলা যায় যেমন খুশী তেমন সাজো৷

কার্নিভালের জন্য অপেক্ষা করে এ অঞ্চলের মানুষেরা সারা বছর ধরে৷ এসময় তাঁরা সময় সুযোগ পেলেই একজন আরেক জনের সাথে দেখা করে, কুচকাওয়াজের মাধ্যমে শোভা-যাত্রা করে, পার্টি করে আর উৎসবে মেতে ওঠে৷ মন খুলে কথা বলে, নাচে- গানে মেতে ওঠে৷

কার্নিভাল মূলত খ্রীষ্টান ধর্মাবলম্বীদের ক্যাথলিক গোত্রের ধর্মীয় উৎসব৷ কিন্তু আমার মনে হলো যেন ধর্ম-গোত্র, বর্ণভেদে সবাই এই উৎসব পালন করে৷ পূর্ব ইতিহাস থেকে জানা যায়, এটি যিশুর উপবাস স্মরণের উদ্দেশ্যে ইস্টারের পূর্বে খ্রিস্টান ধর্মাবলম্বীদের চল্লিশ দিন ব্যাপী বাৎসরিক উপবাস উপলক্ষ্যে পালন করা হয়৷ এই উপবাস শুরু করার আগে তারা উৎসব পালন করে৷ বছরের এই সময়টায় তারা যা খুশী তাই করতে পারে৷পছন্দনীয় ভালো খাবার খায়, ইচ্ছেমতো পানীয় পান করতে পারে৷ কারণ এরপরেই তারা সংযম পালন করে চল্লিশ দিন ব্যাপী৷
এবারের কার্নিভালে ১২ হাজার মানুষ শুধু শোভা যাত্রায় অংশগ্রহণ করেছে৷ শোভা যাত্রা থেকে ১৫০ টন চকলেট সেখানে উপস্থিত লক্ষ মানুষকে বিলানো হয়৷ ছিটানো হয় অগণিত গোলাপসহ অন্যান্য ফুল৷ শোভা যাত্রা শুরু হয় স্বর্গের দেব-দেবীর বেশধারী কিছু মানুষের আগমন দিয়ে৷ তারা উপস্থিত জনতাকে জানায় শান্তির বার্তা৷তারপরই একের পর এক সাজানো বাহন আসতে শুরু করে৷ শুধু যে শুভেচ্ছা-বার্তা আর চকলেট নিয়ে আসে এই বাহনগুলো তা কিন্তু নয়৷ বর্তমান বিশ্বের রাজনৈতিক পটভুমি, অর্থনৈতিক মন্দা, ব্যাংক ধ্বস সব কিছুই ছিলো বিদ্যমান৷ এমন কি পুতিনের ডামিকে ভালুকের পোশাক পড়নো হয়, যে স্বর্গ জয় করতে চায়৷ ওবামা থেকে শুরু করে, গুয়ান্তানামো কারাগার সব কিছুই ছিল এই কার্নিভালে৷ কার্নিভাল শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কার্নিভাল শুরু হয় বেলা দুটোয়৷

অনেক তরুণ-তরুনী, বয়স্ক মানুষ এবং শিশুরা জড়ো হয় কার্নিভালে৷ এই দিনে মানুষ ভুলে যায় সমস্ত ভেদাভেদ৷ এক সাথে পালন করে কার্নিভাল৷ ছেলে-বুড়ো সব বয়স ভুলে, গন্ডি ভুলে একসাথে চিৎকার করে ‘‘কামেলে, কামেলে'' মানে ‘‘চকলেট, চকলেট''৷ কেউ কেউ ছাতা পেতে ধরে বেশী চকলেট পাওয়ার আশায়৷ এক কথায় দারুণ এই উৎসব৷ বাবা-মায়েরা তাদের সন্তানদের সাথে নিয়ে এসেছে নিজের দেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে৷

শোভাযাত্রা শেষ হলো বিকেল পাঁচটায়৷ আমিও কোলন স্টেশন থেকে ট্রেন ধরলাম বন-এ ফিরে আসার জন্য৷ ফিরে আসছি আমি কিন্তু চলছে উৎসব৷ উদ্দাম তালে গানের সাথে নাচছে মানুষ৷ আর বলছে, কোলন কার্নিভাল ‘‘আলাফ''৷

ফারজানা কবীর খান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×