somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাজারের ইফতার সামগ্রীতে বিষাক্ত ভেজালের ছড়াছড়ি

২৬ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নানা পদের ইফতার সামগ্রীতে ব্যবহার করা হচ্ছে ফরমালিন, টেক্সটাইল কালার ও হাইড্রোজ। প্রতিদিন গিলছে মানুষ কেমিক্যালে ভরা ইফতারপণ্য। এসব প্রতিরোধে বিএসটিআই, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কাজ করলেও ভেজালের তুলনায় প্রতিরোধের আয়োজন সামান্যই। জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল হোসেন মিঞা জানান, ভেজালকারীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সোচ্চার রয়েছে। ঢাকায় এবং এর বাইরে ভোক্তা অধিকারের একাধিক টিম কাজ করছে। তিনি বলেন, ভেজালের সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্যদাতাকেও জরিমানার ২৫ শতাংশ প্রদান করা হবে। এমনকি তথ্যদাতার সব তথ্য গোপন রাখা হবে। তিনি ভেজালকারীদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ ভোক্তা অধিকারকে জানানোর আহ্বান জানান। মুড়ি ও চিড়া তৈরিতে রাসায়নিক ব্যবহার করলে জরিমানাসহ মামলা করার ঘোষণা দেয় মালিকদের সংগঠন বাংলাদেশ মুড়ি ও চিড়া মিল মালিক অ্যাসোসিয়েশন। চিড়া ও মুড়িতে রাসায়নিকের ব্যবহার বন্ধে অ্যাসোসিয়েশনের আওতায় থাকা ৭০টি মিলে পর্যবেক্ষণ, প্রথমবার রাসায়নিকের ব্যবহার ধরা পড়লে এক লাখ টাকা জরিমানা এবং দ্বিতীয়বারের জন্য দ্বিগুণ জরিমানাসহ খাদ্য আইনে মামলা করা, মিলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মুড়ি তৈরিতে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয় সংগঠনের পক্ষ থেকে। কিন্তু বাজারে এরপরও ক্ষান্ত হয়নি একশ্রেণীর প্রতারক ব্যবসায়ী। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। বুধবার অভিযানে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) রাজধানীর শনির আখড়া এলাকার দুটি মুড়ির কারখানায় মুড়ির আকৃতি, প্রকৃতি এবং রং দেখে কেমিক্যাল যুক্ত সন্দেহ করলেও উপযুক্ত প্রমাণের অভাবে আদালত কোন ব্যবস্থা নিতে পারেনি। বিএসটিআইয়ের একজন কর্মকর্তা জানান, আগে মুড়ির কারখানায় উš§ুক্তভাবে হাইড্রোজ ব্যবহারের প্রবণতা থাকলেও বর্তমানে তার পদ্ধতিগত পরিবর্তন হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইফতার বাজারে অভিযানকারী ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর হাতেগোনা কয়েকটি ইফতার বাজার বাদে সর্বত্র ভেজালের ছড়াছড়ি।

ইফতার সামগ্রীর মধ্যে জিলাপি, বেগুনি, পেঁয়াজুসহ মুখরোচক সব রকমের ভাজা সামগ্রীতে ব্যবহার করা হচ্ছে টেক্সটাইল রং ও ফ্লেভার। একইসঙ্গে কলা, পেঁপেসহ বিভিন্ন ফলে রাসায়নিক ব্যবহার করে পাকানো হচ্ছে। এতে করে ফলের ভেতরটা লালচে হয়ে পড়ছে। ইফতারির অন্যতম চাহিদার খাবার মুড়িতে মেশানো হচ্ছে হাইড্রোজ। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। ভেজাল থেকে বাদ যায়নি দই, মাঠা, মুড়ি ও দুধও। রাজধানীর অধিকাংশ এলাকায় শুধু মুড়ি নয় ইফতারের প্রায় সবকিছুতে রয়েছে কেমিক্যালের ব্যবহার। ইফতারে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে নান্দনিক ও বাহারি সাজে সজ্জিত করে ভোক্তাদের আকৃষ্ট করার নামে মানুষকে বিষ খাওয়ানো হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, হাইড্রোজ সাধারণত ব্যবহার করা হয় গার্মেন্টস শিল্পের পোশাকে। কোন কাপড়ে রং লাগলে তা উঠানো এবং কাপড় পরিষ্কার রাখতে তা ব্যবহার করা হয়।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×