somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুধে ভাতে

১১ ই মে, ২০১৪ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুধে ভাতে
ফজলুল মিরাজ
খেলাধুলার অভ্যেস ছোটবেলা থেকেই । ফুটবলটা ছিল বেশি প্রিয় । যখন খুব ছোট ছিলাম তখন আমার বয়সিরা যখন কানামাছি, লুকোচুরি খেলত। আমি চলে যেতাম ফুটবল মাঠে । বড়রা খুব স্নেহ করত । বলত তুমি যখন খেলবে , যাও তুমি দুধে ভাতে। কিছু দিনের জন্য আমি নিয়মিত দুধে ভাতে হয়ে গেলাম। অর্থাৎ তুমি কোন দলের না আবার তুমি সব দলের। তোমার যেদিকে ইচ্ছা বল মার , তোমার জন্য খেলার কোন নিয়ম নেই । বিস্তর স্বাধীনতা তোমার। বড়দের সাথে খেলছি ব্যাপক আনন্দ । হোক তা দুধে ভাতে । তবে খুব সাবধানে থাকতে হত কারন আমার হাড় তখনো বড়দের ধাক্কা সহ্য করার মত মজবুত হয়নি । অথবা জোরে ফুটবলের আঘাতে ব্যাথা পেতাম।
তবু খেলা তো বন্ধ হবে না । তাই গা বাঁচিয়ে যতটুকু খেলা যায় । সবচেয়ে মজা পেতাম জটলার মধ্যে সাত আটজনের মধ্যে যখন ফুটবলটা থাকতো । কখনো শুকনো মাঠে , কখনো কাদা পানিতে । আমি ছোট থাকার কারনে জটলার ভিতর দিয়ে গিয়া বলটার নাগাল পাওয়া যেত। আর বড়রা আমি সামনে পড়লে সাবধানে খেলত যেন ব্যাথা না পাই । বেশ আনন্দেই চলছিল আমার দুধে ভাতে খেলা।
কিন্তু গণ্ডগোলটা হল হঠাৎ একদিন আমি গোল করে ফেললাম তাও উত্তেজনাকর ম্যাচে। তখন গোল কি হিসাব হবে কি না তা নিয়ে চরম উত্তেজনা , কেউ বলল তার পাসে যদি গোল হয় এটা ও গোল । কেউ বলল তার যেহেতু থ্রু , কর্নার নাই , গোল ও নাই । এরপর সবাই বলল তুমি খেল তবে গোল করতে পারবে না । তাতে ও আমার চরম আনন্দ। খেলছিতো! কিন্তু এ আনন্দ আর দীর্ঘস্থায়ী হয় না । গোল না করে যেন খেলার কোন মজাই হয় না ।
এরপর আমাকে অপেক্ষা করতে হত মাঠে বিজোড় খেলোয়াড় আসলে আমি দলে সুযোগ পেতাম, অথবা কোন খেলোয়াড় খেলার মাঝে উঠে গেলে আমি খেলতাম , খেলতে খেলতে আমি নিয়মিত দলে খেলার সুযোগ পাই । ততদিনে আমার হাড় ও কিছুটা শক্ত হয়ে উঠে।
আমার মাঝে মাঝে কলম হাতে দুধে ভাতে লিখতে ইচ্ছা করে । ইচ্ছা করে দুধে ভাতে একটা কলাম লিখি যেখানে নিজের কোন গোল থাকবে না । শৈশবে যেমন আনন্দ টাই মুখ্য ছিল তেমনি মানুষের ভালমন্দটাই মুখ্য হবে।
কিন্তু সমস্যা হল , কলম হাতে নিলে আর দুধে ভাতে থাকা যায়না । মাতৃভূমির জন্য মানুষের জন্য কলমের কাছে দুধে ভাতের স্বাধীনতা নাই । রম্যলেখা হয়ত দুধে ভাতে লেখা যায় , যেখানে আনন্দই আসল । স্বাধীনতা বিস্তর। আমি যেহেতু পেশাদার লেখক নয় আমার সামাজিক সমস্যা গুলো দেখেই লিখার ইচ্ছে হয়।
যারা কলম হাতে দুধেভাতে লিখেন তাদের সাথে আমার এ গল্পের মিল
লেখনির ধাক্কা যদি বড়দের সাথে লাগে আপনাকে জানতে হবে আপনার হাড় কত মজবুত। আর আপনার হৃদয় কত বড়। ব্যাথার ভয় জেনে ও আপনি লিখছেন।
সরকার বিরোধী দলের জটলার মধ্যে বলের নাগাল আপনিই পাবেন। বড়রা ও আপনাকে সাবধানে খেলবে।
আপনার নিজের যদি গোল করার ইচ্ছে হয় তবে দলে খেলাই ভাল । দুধে ভাতে থাকলে আপনাকে সব দলই বয়কট করবে।
আপনি বিজোড় খেলোয়াড়ের সুবিধায় খেলেন আর শূন্যস্থানে খেলেন আপনি নিয়মিত খেলোয়াড় হতে গেলে প্রকৃতিই আপনার দুধেভাতে অস্তিত্ত কেড়ে নেবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×