somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফাহাদ মিয়াজি
মাঝেমধ্যে নিজেকে কেন জানি প্রতিভাবান বলে মনে হয়! কেন মনে হয়, তা খুঁজতে খুঁজতে প্রতিভা শেষ করে ফেলছি

দুটি প্রাণ ও কতিপয় এডিস মশা! :D

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ করে একটা মানুষ মারা গেল। ময়নাতদন্ত শেষে ডাক্তাররা জানালেন, লোকটির মৃত্যু হয়েছে অপঘাতে, মশার কামড়ে! নিরাপত্তারক্ষীরা মশাকে ধরতে ঝাঁপিয়ে পড়লেন সিসি ক্যামেরার ফুটেজের ওপর। মশার একদিন কি তাদের একদিন! কিন্তু হায়! বিধি বাম! দুর্ঘটনাটি ঘটেছিল রাতের বেলা, ফলে সিসি ক্যামেরায় কিছুই দেখা যায় না। অনেক চেষ্টা করার পর শেষমেশ সিসি ক্যামেরায় ধরা পড়ল কিছু মশার ঝাপসা অবয়ব।
অন্যদিকে এডিস মশাদের সংগঠন দাবি করল, ‘এটা আমাদের কীর্তি!’ শুরু হলো তোলপাড়! তবে কি দেশ এডিস মশায় ছেয়ে যাচ্ছে? এডিস মশাদের আবার বিশেষ বৈশিষ্ট্য লক্ষ করা যাচ্ছে; তারা এখন এলাকার মানুষদের হুল ফোটায় না। তাদের দরকার ভিন পাড়ার মানুষের রক্ত! সারা জীবন নিজেদের পাড়ার মানুষের রক্ত খেয়ে খেয়ে মনে হয় এখন আর তেমন মজা পায় না! তাই এই রুচির পরিবর্তন।
মশাদের এমন অস্বাভাবিক উপদ্রবে কর্তৃপক্ষের টনক নড়ল। উচ্চপদস্থ কর্মকর্তারা দাবি করলেন, ‘না, এটা এডিস মশার কাজ নয়। এই এলাকায় কোনো এডিস মশা নেই।’ বলেই খালাস হলেন না তাঁরা, এলাকাটিকে তাঁরা ঘোষণা করলেন এডিস মশামুক্ত হিসেবে।
তবে কিছুদিন পর আবার মশার কামড়ে ভিন পাড়ার আরেকজনের মৃত্যু হলো! এবারও এডিস মশাদের সংগঠন দাবি করল, ‘এটাও আমাদের কীর্তি!’ এবারও ওপর মহল থেকে ঘোষণা এল, ‘এটা এডিস মশা হতেই পারে না! নিশ্চয়ই কোনো মামুলি মশার কুকর্ম।’ অপরাধী মশাদের ধরতে গঠন করা হলো পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি।
দিন যায় রাত যায়, তদন্ত কমিটি মশাদের ধরার জন্য কত উপায়েই না চেষ্টা করে যায়! এমন কোনো পদ্ধতি নেই, যা তারা প্রয়োগ করে না। কিন্তু কোনো মশাই ধরা দেয় না। চারদিকে শোরগোল ওঠে। লোকে বলে, ‘বুঝলাম, এসব এডিস মশার কাজ নয়। কিন্তু যেসব মশার কামড়ে দুটি প্রাণ গেল, তাদের তো ধরে দেখাও!’ তারপরও এসপার-ওসপার হয় না। অপরাধী মশারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।
শেষ পর্যন্ত কিছু মশা তদন্ত কমিটির এক সদস্যের নাকে ঢুকে যায়। সেই মশাকে বের করে আনা হয় অনেক কায়দা-কসরত করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, মশাদের কোনো এক ‘বড় ভাই’ তাদের পাঠিয়েছে কামড়াতে। কর্তৃপক্ষের উচ্চ মহল স্বস্তির নিশ্বাস ফেলে, মিষ্টি বিতরণ হয়। তারা দাবি করে, ‘অপরাধী আসলে সাধারণ মশা!’
কিন্তু লোকে বলে, ‘তাহলে মশাদের ওই বড় ভাইটা কে? সে আবার এডিস মশা নয় তো?’ এদিকে পত্রিকায় খবর বেরোয়, গত পনেরো বছরের মধ্যে এবারেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। তাই মানুষের সন্দেহ আরও ঘনীভূত হয়, তবে কি ডেঙ্গুই...!
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×