somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইন উপন্যাস- যে জীবন মানুষের

০৬ ই মে, ২০২০ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা সবাই এখন ধুকধুক বুক নিয়ে আশা আর নিরাশার দোলাচলে সময় কাটাচ্ছি।

এই সময়টাতেও যে সেই বইমেলার মতো আবার আপনাদের কানের কাছে প্যান প্যান করতে চলে আসবো, ভাবিনি। তবে এবারে আর 'বই কিনুন...বই কিনুন' করে যন্ত্রণা দিব না। সেই যন্ত্রণা এখন বেকার, ভালোই জানি সেটা। তার পরিবর্তে বরং বলবো, 'ফ্রি দিচ্ছি...পড়ে ফেলুন! পড়ে ফেলুন!'

আচ্ছা না পড়লে না পড়ুন! অন্তত ঘুরে আসা যেতে পারে সতীর্থ প্রকাশনীর ওয়েবপেজটা থেকে। বেশ কিছু বই আপ্লোড করেছে তারা। আমার বইটিও এখন সেখানে শোভা পাচ্ছে। একদম নতুন উপন্যাস। বেশ অনেক আগে লেখাটা শুরু করলেও এতদিনে এসেই পুরোটা শেষ করতে পেরেছি। জীবনমূখী বড় ক্যানভাসের লেখা পড়তে যারা ভালোবাসেন, তারা অনায়াসেই ঢুঁ মারতে পারেন।

গল্প সংক্ষেপ দেখে নেওয়া যেতে পারে,
'' ‘যে জীবন মানুষের’ উপন্যাসটিতে সন্নিবেশ ঘটেছে সমাজের অনেক পরিচিত মুখের। যাপিত জীবনে এই মুখগুলোকেই আমরা অহরহ দেখে থাকি আশেপাশে। নয়ন, কুমুদ, সিরাজ মুনশী, মায়মুনা বেগম, আয়েশা খাতুন, বাদল, কবির সওদাগর, রাকিব, শিহাব, পবন...এরা প্রত্যেকেই এই উপন্যাসের অপরিহার্য অংশ।
ইঞ্জিনিয়ারিং এর ছাত্র নয়নের জীবনে প্রথম প্রেমের কুঁড়ি হয়ে দেখা দিয়েছিল কুমুদ। সেই কুঁড়িকে নিষ্ঠুর হাতে নষ্ট করে অর্থের কাছে বিকিয়ে দিয়েছিল কুমুদের বাবা সিরাজ মুনশী। নয়নের দুঃখমাখা একাকী জীবনে কিছুটা আনন্দ আর উচ্ছ্বাসের সুবাতাস বয়ে নিয়ে আসে বন্ধু রাকিব। ওদিকে নয়নের মা আয়েশা খাতুনের বার্ধক্যে বিপর্যস্ত দিন কাটে অবিশ্বস্ত কর্মচারী পবন আর বাউণ্ডুলে দেবর বাদলকে নিয়ে।
তাদের এই নিত্যকার ঘর মন সংসারে যুক্ত হয় নতুন কিছু মুখ। অনাদরে দূরে সরে যায় পরিচিত চেনা স্বজন।
প্রতিদিনের টানাপোড়েন, অভিযোগ আর আনন্দ বিষাদের সহজাত গল্প ‘যে জীবন মানুষের’।''

সতীর্থ প্রকাশনীকে ধন্যবাদ জানাই আমার উপন্যাসটি প্রকাশের জন্য। রাজশাহীর সাথে আমার সম্পর্কটা আত্মিক। সেই রাজশাহীর একটা প্রকাশনীর সাথে নামটা যুক্ত করতে পেরে ভালো লাগছে।

প্রচ্ছদের কথাটা না বললেই নয়। অসাধারণ এই প্রচ্ছদটি এঁকেছে এই সময়ের প্রতিভাবান লেখক ও শিল্পী শারমিন আঞ্জুম। টাইমলাইনে দেওয়া তার দারুণ দারুণ সব ছবি দেখে লোভাতুর চোখ ফেরাতে পারতাম না কিছুতেই। তাই একটি প্রচ্ছদ চেয়ে বসি শারমিনের কাছে। প্রত্যাখ্যাত হইনি। মাত্র অল্প কিছুদিনের মধ্যেই এই চমতকার প্রচ্ছদটি এঁকে আমার বইয়ের জন্য উপহার দিয়েছে শারমিন। আমার উপন্যাসের গল্পটিকে এই প্রচ্ছদটি যেন সর্বাঙ্গে ধারণ করেছে। অনেক মানুষের মাঝে থেকেও জীবনের বন্ধুর পথটা আসলে একা একাই পাড়ি দিতে হয় মানুষকে। অনেক গল্পের জন্ম হয় জীবনে, তবু জীবন প্রকৃতঅর্থে একজন মানুষের একাকী যাত্রার গল্প।

লিংকটি শেয়ার করছি। আমার সম্পূর্ণ উপন্যাসটি পড়তে একটি ক্লিক করে ফেলুন। আর যদি পড়ে ফেলতে পারেন পুরোটা তাহলে একটা ছোট্ট মতামত রেখে আসুন সেই পেজে। না এলেও কিছু সমস্যা নেই। :)

১ম খণ্ডের লিংক-https://bit.ly/2LiDa4Z
২য় খণ্ডের লিংক-https://bit.ly/2zjf6w4
হ্যাপি রিডিং :)


সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২০ সকাল ১০:১৭
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×