somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুহূর্ত কথা

১৩ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বুঝি অতীতের সাথে একটা অদ্ভুত যোগাযোগের উপায় তৈরি হয়ে যায়! ঠিক যেন তারবিহীন কোনও দূরালাপনি!
আরও পাঁচ ছয় বছর আগেও যখন মা-বাবা দুজনেই বেঁচে ছিল, তখনও কিন্তু এই দূরালাপনি তেমন সচল ছিল না। মাঝে মাঝে দুই একটা ঘটনা মনে পড়ত, আবার ফস করে তা কোথায় যেন হারিয়েও যেত। এখন কিন্তু কোথাও হারায় না। মনের মধ্যে শক্ত করে ঘাঁটি বেঁধে বসে থাকে।

এখনকার শিশুদের শৈশব আর আমাদের শৈশব কতটাই না আলাদা! ফেসবুকে মাঝে মাঝে কিছু পোস্ট দেখি। কোনো একটা ফলমূল, গাছ লতা পাতা অথবা খাবারের ছবি দেখিয়ে ক্যাপশন থাকে, 'যারা চিনতে পারবে, তাদের শৈশবটা মধুর ছিল!'
প্রতিটা ছবিই চিনতে পারি। কারণ আমাদের শৈশব তো মধুরই ছিল!

আমরা ভাঙ্গা কাঁচ কুড়িয়ে জড়ো করে রেখে দিতাম। মা জানতে পারলে খুব বকাবকি করতো। কারণ সেই কাঁচে হাত কাটবে। কিন্তু কে শুনবে কার কথা! সেই কাঁচ যারা হাঁড়িকুঁড়ি বিক্রি করত তারা মাঝে মাঝে কটকটি দিয়ে কিনে নিত। ছোটবেলায় অবাক হয়ে ভাবতাম, এই ভাঙ্গা কাঁচের বিনিময়ে কেউ এমন মজার জিনিস দিয়ে দেয়? লম্বা টানা গুড়ের সেই কটকটি খেতে কী যে অমৃতের মতো লাগত তা এখন আর কীভাবে বোঝাই!

রঙিন ফড়িং এর পেছন দিকটা খুব সুকৌশলে ধরে কেউ ফড়িং ধরেছেন? সেটা ছিল আমাদের প্রিয় একটা খেলা। আজ মনে হলে অবশ্য একটু একটু খারাপ লাগে। আহা কীভাবে কষ্ট দিয়ে ধরতাম ফড়িং গুলোকে। কিন্তু সেই বয়সে তো এটা বুঝতে পারতাম না যে ওদের কষ্ট হচ্ছে! শিশুরা কি একটু নির্দয়ও হয়?

আরেকটি খেলা আমাদের খুব প্রিয় ছিল। এই খেলাটা অবশ্য গ্রামে গিয়ে খেলতাম। দাদার বাড়িতে বেড়াতে গিয়ে। রাতের বেলা তো বিদ্যুতের বালাই ছিল না। সারাদিনেও বিদ্যুৎ মাঝে মাঝে একটু উকি দিয়ে নিজেকে চিনিয়ে যেত। পল্লীবিদ্যুত ছিল না তখন।
আমরা চাচাত ফুফাত ভাইবোনেরা উঠানে গোল হয়ে বসে হ্যাজাক বাতি ধরানো দেখতাম। ওহ সে এক দেখার মতো দৃশ্যই ছিল বটে। গোল একটা কাপড়ের বেলুনের মতো জিনিসকে আগুন দিয়ে ফুলানো হতো। তারপর সেটাকে হ্যাজাকের ভেতরে ঢুকিয়ে পাম্প করা হতো। পাম্প করতে করতে যখন প্রায় মনে হতে শুরু করতো যে কিছুই হবে না, তখন একটা উজ্জ্বল আলো কোত্থেকে যেন এসে একেবারে চোখ ধাঁধিয়ে দিয়ে যেত।

আমাদের সেই খেলাটার কথা তো বলা হলো না! আমরা জোনাকি পোকা ধরতাম। ধরে ধরে একটা কাঁচের বোতলে বন্দি করে রেখে দিতাম। সেই জোনাকি জ্বলত নিভত। আমরা অন্ধকারে সেই বোতলের উজ্জ্বল আলোর ফোটার ওঠানামা মুগ্ধ হয়ে দেখতাম। ইচ্ছে করত, সেই জোনাকিগুলোকে বোতলে ঢুকিয়েই দিনরাত রেখে দিই। ওরা রাতের বেলা আমাদের খেলা দেখাবে। উজ্জ্বল আলোকবিন্দুর জ্বলা নেভার খেলা।
সেই ইচ্ছে পূরণ হতো না। বড় কেউ দেখামাত্রই জোনাকি গুলোকে বোতলের বাইরে বের করে দিতো।
আমি খুব সুন্দর খেজুর পাতার পাটি বানাতে পারতাম।বড়সড় করে বানাইনি কখনও। তবে তিন চার সারি জোড়া লাগাতে পারতাম। কার কাছে যে শিখেছিলাম এখন আর মনে নেই। একবার পাড়ার এক বড় আপা আরেকজনকে ডেকে নিয়ে এসে আমার সেই পাটি বানানো দেখিয়ে বলে, 'দ্যাখ দ্যাখ এইটুকু মেয়ে কী সুন্দর পাটি বানায়!'

এইটুকু মেয়ে! আশ্চর্য! আমার মনে হচ্ছে কেউ যেন এখনই কানের কাছে গুনগুন করে কথাটা বলে গেল! অথচ এইটুকু মেয়ে এই বড়োটি হয়ে জীবনের অর্ধাংশের ওপারে কখন যে চলে এলাম কই বুঝতে পারলাম না তো!
জোনাকি পোকাগুলো বুঝি প্রতিশোধের হাসি হাসতে পারল এতদিনে!
তাদের ধরে রাখতে পারিনি শক্ত করে। নিজের জীবনের সুন্দর সেই দিনগুলোও কবে যে মুঠো গলে বেরিয়ে গেছে... টেরই পাওয়া হলো না!
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুশদেশের চিরায়ত শিশুসাহিত্য

লিখেছেন জ্যোতির্ময় ধর, ১৮ ই মে, ২০২৬ রাত ৩:১৭


ঊনবিংশ শতাব্দীর মহান লেখক চেখভ , তুর্গেনেভ , দস্তয়েভ্‌স্কি , তলস্তয়ের নাম বিশ্ববাসীর কাছে সুপরিচিত। এই লেখকেরা - রাশিয়ার জাতীয় গৌরব । ঊনবিংশ শতাব্দীর রুশ লেখকদের মধ্যে এমন... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

×