আজ বেলা তিনটার ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে একই বিমানে ঢাকা ছাড়বেন মাশরাফি-আমলারা।
.
আমার স্ট্যাটাসের টপিক এটা না। আমার টপিক হলো কিছু এপিক্যাল লুলামি মার্ক করা। চলুন, কল্পনার চক্ষে প্রত্যক্ষ করে নিই আনন্দবাজারদের সম্ভাব্য বা 'হতে পারত' এমন কিছু আজব নিউজ আইটেমঃ
.
ক) "সৌম্যকে নিয়ে আমলার সিটে ব্যাট চাইতে গেলেন ক্যাপটেন মাশরাফি।"
অথবা,
খ) "তামিমের কাছে বিমানের টয়লেট টা কোনদিকে জানতে চাইলেন ডি কক"
এমনও আজব নিউ ও বের হতে পারে-
গ) "বিমানে পাশাপাশি টয়লেটে প্রাকৃতিক কর্ম সারতে গেলেন মাহমুদউল্যাহ-মিলার। গতকালের মিলারের উইকেট নিয়ে ওখানেই দু'জনের মধ্যে উত্ত্যপ্ত বাক্যবিনিময় এবং মাশরাফির উপস্থিতিতে ঝামেলার রফা।"
ঘ) "মুস্তাফিজের কাছে পড়া পানি চাইলেন ডু প্লেসিস।"
লুলামির মাত্রা চরমে পৌঁছালে এরকমটাও ঘটার সম্ভাবনা আছে-
ঙ) "তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচের জন্য ক্যাপটেন ম্যাশের কাছে সৌম্য সরকারকে ধার চাইলেন আমলা।"
.
ভাবছেন এরকমটাও হয় নাকি? আনন্দবাজার এবং বাংলাদেশী কিছু উচ্চাভিলাষী ব্যাঙের ছাতা-কাকের মাথা নিউজ ওয়েবসাইটের পক্ষে জীবন্ত আপনাকে মরহুম বানিয়ে দেয়াও সম্ভব!
এছাড়াও যেখানে ম্যাশকে মুস্তাফিজ নিয়ে ধোনীর কাছে যাওয়ার মতো গুজব রটানোর কাজটা তারা করতে পারে, সেখানে এই রামরাজত্বে সবই সম্ভবরে সীতা মা।
সবই সম্ভব এই কলির জামানায়।। :p
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




