somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেবুতে একদিন

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

:হ্যালো ভাইয়া।
:জ্বি হ্যাঁ?
:খবর পাইছেন? বাংলাদেশতো জিতছে!
:ওহ হ্যাঁ। ওহ হ্যাঁ। এই খবরতো অনেক আগেই পাইছি! ইন্ডিয়ার সাথে না?
:(রিপ্লাইয়ে এবার টিটকারিমূলক ইমো)
:আর বইলনা ভাই। দুর্ভাগ্য আমাদের। শেষ ম্যাচটা জিততে পারলেই.......(ডট ডট ডট)
:(এইবার অধৈর্য্য হয়ে) ধুর ভাই, নবাব সিরাজদ্দৌলার আমল থেকে বাইর হন তো। ইন্ডিয়ার সাথে সিরিজ জেতার সেই কবেকার পলাশীর যুদ্ধ শুনাইতে আসছেন মিয়া! বাংলাদেশ আজকে জিতছে!
:বল কি ম্যান! 'আজকে' মানে আজকেই? কার সাথে! কখন! মাই গুডনেস!
:সাউথ আফ্রিকার সাথে। ব্যাপক পরিমাণে উইকেট আর ওভার হাতে রাইখা।
:তাই নাকি? আজব না?
:ধুর ভাই। আপনার সাথে কথা বলে একদম মজা নাই। আস্তা একটা ব্যাকডেটেড। হালের কোন খবরই রাখেন না। পলাশীর আমলের স্ক্রিপ্ট নিয়া এখনো ফাল পারেন।
:কথাতো কিঞ্চিত সইত্য বলছো ভাই। তবে আমি ব্যাপক খুশি। তোমারে লিমিটলেস ধইন্যবাদ।
:ওকে বুঝছি। তাইলে এই খুশিতে আমার প্রোফাইলে কয়টা লাইক দিয়া আসেন ভাইয়া প্লিজ। (এইবার আসল উদ্দেশ্যখানা বিবৃত হইল)
:হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
(এরই মধ্যে অন্য একটা মেসেজ আসায় ওটার রিপ্লাই দিতে গেলাম। মেসেজটার রিপ্লাই দিয়ে ব্যাক করে এর প্রোফাইলে ঢুকতেই দেখি আমার পনেরটা নোটি আর একটা মেসেজ! নোটিগুলো চেক করে দেখি ভাইয়ে তার সাধ্য ও ধৈর্য্যের সামর্থ্য অনুযায়ী আমার লেটেস্ট স্ট্যাটাসগুলোয় লাইক দিছে। মনে হয় আমার কাছে ঋণী থাকতে চায় নাই। অতঃপর ইনবক্স চেক করে দেখি ভাইয়েরই মেসেজ....!)
:এভাবে মুরগি না বানাইলেও পারতেন।
:ক্যান, আমি কি করছি?
:কি করছেন জানেন না, না? আপনি না খেলা দেখেন নাই? তাহলে এতগুলা স্ট্যাটাস কিভাবে দিলেন?
:আমি কবে বলছি 'আমি খেলা দেখি নাই'?
:এতক্ষণ তো এমন ভাবের মধ্যে ছিলেন, যেন ভাজা মাছটাও উল্টায়ে খাইতে জানেন না!
:সেলফ ডিপেনডেন্ট হয়ে নিজের মাছটা উল্টায়ে খাওয়ার অধিকারও আমার নাই এই গণতান্ত্রিক দেশে?
:ধুত্তুরি। আপনার সাথে কথা বলে একদম মজা নাই।
:ওমা! আমি খেলা না দেখলেও দোষ, দেখলেও দোষ! ব্যাকডেটেড হইলেও দোষ, আপডেটেড হইলেও দোষ!! কোন ডেটেড হইলে নির্দোষ থাকবো?
:আমারে রিপ্লাই দিবেন না। আপনারে দেখলেও গা জ্বালা করে।
:লগ্গা (লজ্জা) পাইলা নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার লাইকগুলা....??
:আপনার লাইকও লাগবোনা।
:ক্ষ্যাপ ক্যান? আমরা আমরাইতো।
:আর একবার ওভারস্মার্টগিরি দেখাইলে একদম ব্লক দিয়া দিমু।
(আর রিপ্লাই দিলাম না। তবে একটু পরে বিনা নোটিশেই ব্লক! কি আর করা।
আমি পলাশীর আমলে থাকলেও দোষ, মার্ক জোকারের আমলে থাকলেও দোষ!
আমার যে 'আত্মপক্ষ' সমর্থনের কোন সুযোগ নাই।
আমি অসহায়।
ব্যাপক অসহায়।।) :p :p
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×