somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খবরের একাংশদর্শন এবং....

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিভিতে নিউজ দেখছিলাম সকালে। চ্যানেল ’একাত্তরে 'সম্প্রতি প্রাপ্ত' ট্যাগলাইনে অলস দৃষ্টিতে চোখ বুলোচ্ছিলাম। পড়তে পড়তে হঠাত্‍ আমার চক্ষু চড়কগাছ! ইহা কি দেখিলাম আমি?
"যুক্তরাষ্ট্রের দুই টিভি সাংবাদিক পার্কার ও এডাম হত্যাকারী
জাতীয় পার্টির একাংশের নেতা কাজী জাফর আহমেদ আর নেই;
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।"
.
ইন্নালিল্লাহ!
(প্রথমেই শোক প্রকাশ করি কাজী জাফর আহমেদের মৃত্যুতে)
অবাকের উপর কিছু থাকলে সেটাই হয়ে গেলাম!
কিসের মধ্যে এসব কি?
কাজী জাফর আহমেদ আবার সাংবাদিক খুন করলেন কখন? তাও আবার ইউএসএ তে।
তাজ্জব বনে গেলাম প্রথমে।
.
দাঁড়ান!
আপনিও অবাক হবেন না। অবাক হবার আগে পুরো খবর জেনে নিন।
চার স্লাইডের নিউজটা আসলে ছিল এরকমঃ
"আত্মহত্যা করল
.
যুক্তরাষ্ট্রের দুই টিভি সাংবাদিক পার্কার ও এডাম হত্যাকারী
.
জাতীয় পার্টির একাংশের নেতা কাজী জাফর আহমেদ আর নেই;
.
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন..."


আমি যখন ’একাত্তর চ্যানেলে যাই, তখন ট্যাগলাইনে "যুক্তরাষ্ট্রের দুই টিভি সাংবাদিক..........." এই স্লাইডটা চলছিল। এই স্লাইডের লেখার সাথে পরবর্তী স্লাইডগুলোর লেখার কাকতালীয় মিল দেখে স্বভাবতই চক্ষুদ্বয় চড়কগাছে পরিণত হয়ে যায়।
ভাগ্য ভাল যে 'চিলে কানহরণ করেছে' শুনেই চিলের পিছে ছুটিনি। হাত দিয়ে জায়গামতো কানের উপস্থিতি নিশ্চিত হয়ে নিয়েছিলাম; আই মিন, একটু অপেক্ষা করে ট্যাগলাইনটা প্রথম থেকে আবার পড়ে দেখেছিলাম।
নইলে বোকার মত (একচুয়ালি বোকা বনেই) নিউজ চ্যানেলগুলোর গোষ্ঠীর ষষ্ঠী উদ্ধার করতে নেমে পড়ছিলাম।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×