somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিউশনে একদা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিউশনিতে তখন প্রথম প্রথম। সেজেগুজে যেতাম; যেন টিউশনিতে নয়, শ্বশুরবাসায় যাচ্ছি। :p
আমি আবার বাইরে কারো বাসায় খাওয়া-দাওয়ার ব্যাপারে ভীষণ লাজুকপ্রকৃতির মানুষ। যেমনঃ টিউশনিতে বিস্কিট যদি ৮ টা দিত, আমি ৪টা খেতাম, দুধ/চা এক কাপ দিলে আমি তিন ভাগের একভাগ খেতাম, এমন। আবার কখনো কিছু খেতে সাধলে প্রথমেই “না” বলে দিতাম, তবে পরে ঠিকই খেতাম একটু সাধাসাধি করলে। তবে এই “না” বলা স্বভাটার জন্য মনে মনে নিজেকে অনেক শাসিয়েছি - “বেটা খেতে ইচ্ছা করছে, আর তুই না বলে দিলি কোন সাহসে? তুই না খেলে নাই, আমাকে খাওয়া।” টাইপ শাসানো আর কি। :v

যাই হোক, একদিন এরকম 'কম খেয়ে' রেখে দেওয়া বাকি খাবারগুলো ফেরত নিতে এসে ছাত্রীর মা বলে বসলেন “তুমি একদম আমাদের বড় জামাইটার মত।”
“জ্বী আন্টি?”
“মানে আমাদের বড় জামাইটাও আমার বড় মেয়ের টিউশন মাস্টার ছিল।”
(ব্যাপারটা বুঝলাম না। মহিলার মতলব কি? ওঁর জামাই টিউশন মাস্টার ছিল, আমিও টিউশন মাস্টার, এটা কি আর এমন মিল? ওই মাস্টার তাঁর বড় মেয়ে বিয়ে করছে, আমি তাঁর ছোট মেয়ে বিয়ে করলেইনা বলার মত একটা মিল হত!)
চুপ করে রইলাম।
একটু পর মহিলা খাবারের ট্রে-টা কিচেনে রেখে এসে শুরু করলেন গল্পের টুইস্টওয়ালা অংশ। কথাগুলো এগজ্যাক্টলি মনে নেই। তবে অনেকটা এমন ছিল- তাঁর বড় মেয়ের জামাই নাকি এই বাসায় টিউশন মাস্টার ছিলেন। আমার মতোই মারু হাফপ্যান্ট পরে পোজপাজ মেরে আসতেন। আর খুব লাজুক ছিলেন। বছরখানেক পরে তাঁর বড় মেয়েটাকে পটিয়ে ফেলে। তারপরের কাহিনী শুধুই হিস্ট্রী।
তবে শেষে একটা কথা বলেছিলেন,“তুমিও অনেকটা ওর মতো।”
ছাত্রীকে দেখলাম আমার দিকে চেয়ে মিটিমিটি হাসছে, আমি চোখ পিটপিট করে একবার মাকে দেখি, আবার মেয়েকে।
কপাল আর নাক ঘেমে গেল! গা দিয়ে দরদর করে ঘাম ছুটছে। জীবনে কোনদিন এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি, তাই সামাল দেব কিভাবে বুঝছিলাম না। তাই কিছু না বলে চুপ করে রইলাম। একটু পরে ছাত্রীকে ছুটি দিয়ে কোনমতে হেঁটে ওদের দরজা অবধি এসেই দিলাম এক ভোঁ দৌড়। এরপরে আর ওই বাসায় পড়াতে যাইনি। মহিলা ফোন দেবে ভেবে ওই রাতেই সিম চেঞ্জ করে ফেললাম।

একটা ব্যাপারে এখনও মাঝে মাঝে খটকায় পড়ে যাই- মহিলা কি বুঝাতে চেয়েছিল ওদিন আমাকে? সতর্ক করে দিতে চেয়েছিল? নাকি মারু হাফপ্যান্ট পরিহিত পোজপাজ মারা লাজুক বড় জামাইয়ের লিটল ভার্সন হতে উত্‍সাহ দিতে চেয়েছিল??:p

তবে হ্যাঁ, এরপরে ওই ছাত্রীটি স্কুলে যাওয়ার সময় যখনই আমাকে দেখত, দেখতাম হাসত অনেক।
হয়ত আমার বোকামী দেখে হাসত।
অথবা আল্লায় না করুক, তার দুলাভাই’র মতো একটা ছেলে পেয়ে আবার হারিয়ে ফেলায় মাথা নষ্ট হয়ে গেছিল। হাঃহাঃহাঃ
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×