somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাকী ভ্রমনের পরামর্শ

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই কমবেশি ঘুরতে পছন্দ করি । বছরের অন্তত ২/৩ বারতো যাওয়া হয়। সাধারণত আমরা বন্ধুদের সাথে বা পরিবারের সাথেই যাই। কিন্তু একা কি কখনো গেছেন ? শুধু নিজের সাথে ? নাহ বেশীরভাগ ক্ষেত্রে উত্তর না হবে। কারন আমার ভয় পাই একা চলতে । আমরা চাইনা হোটেল থেকে শুরু করে গাড়ি, খাওয়া- দাওয়া ঝামেলা নিতে । আরেকজনের উপর সব চাপিয়ে দিয়ে ঘুরতে আমরা বেশি পছন্দ করি। কিন্তু কখনো কি মনে হয়নি একবার যাই , শুধু নিজের সাথে । যেখানে আপনি শুধু একাই হাঁটবেন , একাই সব সিধান্ত নেবেন , যা মন চায় তাই করবেন ।

আমি কিন্তু একা ভ্রমন ইচ্ছা করে শুরু করিনি, একটা ট্যুরে যার সাথে যাওয়ার কথা ছিল, তার সাথে সময় না মেলায় একা যাওয়ার প্ল্যান মাথায় আসে, এরপর থেকে একা ভ্রমনে আমার ভাললাগা শুরু হয়েছে। বিভিন্ন ব্লগ পরে জানতে পারি, একা পর্যটকদের সবারি প্রায় একি রকম গল্প।

একা ভ্রমনের কিছু ব্যাপার আছে, যা আপনাকে যাওয়ার আগে অবশ্যই জানতে হবে । কারন আপনি একা যাবেন, ওখানে আপনাকে পরামর্শ দেবার মতো কাওকে পাবেন না । তাহলে আসুন জেনে নেই একা ভ্রমনের কিছু পরামর্শ ।

১. ব্যাগ একটাই নেবেন । সুটকেস টাইপের না, ব্যাক পেকার বা পেছনে ঝুলন্ত ব্যাগ নিবেন । এতে আপনার চলাচলে সুবিধা হবে । ব্যাক পেকার নিউ মার্কেটে পাবেন ,দাম ১২০০-২০০০ টাকার মধ্যে ।

ইহায় ঝুলন্ত ব্যাগ । এই ব্যাগে ১৫/১৮ দিনের কাপড় আর প্রয়োজনীয় জিনিশ নিতে পারবেন।

২. দেশের বাইরে গেলে পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ পেপার কপি করে রাখা ভালো ।

৩. ভ্রমনের যা বাজেট করেছেন তার থেকে আর বেশি টাকা নিয়ে যাবেন । দেশের বাইরে আপনার টাকা শেষ হয়ে গেলে টাকা পাবেন কোথায় ? তাই বেশি করে নিয়ে যাবেন ।

৪. যেখানে যাবেন ঠিক করেছেনে, তার সম্পর্কে তথ্য জোগাড় করুন । তথ্য না নিয়ে গেলে বিপদে পড়তে পারেন।

৫. গুগল ম্যাপ ব্যাবহার করা শিখুন । এটা ভালোভাবে ব্যাবহার করতে জানলে আপনার হারিয়ে যাবার সম্ভাবনা কম ! অনেক সময় ট্যাক্সিওয়ালা বলবে অমুক যায়গা অনেকদূর, এত টাকা লাগবে, তখন আপনি ম্যাপে দেখে নিতে পারেন আসলেই কতদুর !

৬. পাওয়ার ব্যাংক অবশ্যই সাথে নেবেন । যারা দীর্ঘ পথ পাড়ি দেবেন, তাঁরা যাত্রাপথে পাওয়ার ব্যাংক অবশ্যই নেবেন । এতে আপনার মোবাইল বন্ধ হবে না , আর আপনার পরিবার দুশ্ছিন্তা মুক্ত থাকবে ।

৭. টাকা এক জায়গায় রাখবেন না । ভাগ করে ব্যাগ সহ ভিবিন্ন জায়গায় রাখবেন ।

৮. ধরুন আপনার ফিরে আসতে লাগবে ২০০০ টাকা , তাহলে আপনি ৫০০০ টাকা প্রথমেই আলাদা করে রাখবেন । যত যাইহোক আসার আগ পর্যন্ত এই টাকাতে হাত দিবেন না ।

৯. একা ভ্রমনে গেলে আপনি কথা না বলে থাকতে পারবেন না, আসে পাশের মানুষের সাথে স্বাভাবিক ভাবেই আপনি কথা বলবেন । কিন্তু সাবধান , অনেক দুষ্ট প্রকিতির মানুষ আছে যারা আপনার সাথে খাতির করে ক্ষতি করতে পারে । তাই দেখে শুনে মিশবেন ।

১০. দেশের বাইরে দেশি ভাই বা বিদেশি ভাই যদি একি হোটেল রুমে থাকার অহবান করে তো ভুলেউ যাবেন না। কারন আপনি জানেন না তিনি কে ! বিপদে পড়ার থেকে একা থাকাই উত্তম ।

১১. অনেকেই ভাবেন একা গেলে ছবি তুলে দিবে কে ? আমার অভিজ্ঞতায় দেখেছি পর্যটকরা একে অপেরের ছবি তুলে দেয় । আমাকেও অনেকের ছবি তুলতে হয়েছিলো । যদিও DSLR হাতে থাকায়, আমাকে অনেকে ক্যামেরা ম্যান ভেবেছিলো !

১২. প্রয়োজনীয় ওষুধ নিন। মাথা বেথা থেকে শুরু করে জ্বর, পেট খারাপের ওষুধ নিতে ভুলবেন না

১৩. নিয়মিত হোটেল আর কোন এলাকায় আছেন তার আপডেট পরিবার বা কাছের কাওকে জানাবেন।

১৪. নিজের মতো করে সময় কাটান, উপভোগ করুন।




একা ভ্রমন আপনার অনেক বড় একটি অবিজ্ঞতা হয়ে থাকবে। অনেক গল্প , অনেক সৃতি জমা হবে যা আপনি আপনার নাতি -নাতনিকে শুনাতে পারবেন । পরনির্ভরশীলতা কাটিয়ে নিজেই হাঁটুন , নিজের স্বাধীনতাকে কাজে লাগান। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একা ভ্রমন অনেক জরুরী । জীবনে অন্তত একবার একা ভ্রমনে যাওয়া উচিৎ। মনে রাখবেন যারা বাধা দিবে তার আসলে ভীতু , একা যাওয়ার সাহস তাদের নেই। আমি এখন একা ভ্রমন করতেই পছন্দ করি, সামনে আবারো একাই যাওয়ার পরিকল্পনা আছে ।

আমার একাকী রাজস্থান ভ্রমনের লেখা পড়তে পারেন ।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬
২২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×