আজ তোমার সাথে দেখা করার পর কোন ছেলে বা কোন মেয়ে কি খুশি হয়েছে?
অল্প খুশি, বেশী খুশি, লার্জ খুশি, এক্সট্রা লার্জ খুশি হয়েছে ?
কারো সাথে কি এমন কোন কথা বলেছো যেন সে আজকে অন্তত তোমাকে মনে রাখবে?
ভালো কথা, খারাপ কথা, মিস্টি কথা, দুষ্টু কথা বলেছো?
দিনটা তো হায় হায় গেল ইন্নালিল্লাহ।
সময়টাও অন্যায় গেল নাউজুবিল্লাহ।
আছে নাকি তোমার কেউ যাকে তুমি একটা মিষ্টি কথা বলতে পারো ?
আছে কেউ বাবা মা ভাই বন্ধু দোস্ত শত্রু প্রেমিক প্রেমিকা স্বামী বউ পরকিয়া ইয়া ইয়া আছে কেউ ?
যদি না থাকে তাহলে আজকে বাঁচার মানে কি!
আর আজকেই যদি না বাঁচো তাহলে আগামী কাল কথা থেকে আসবে ?
কবি Edgar A. Guest বলেছেন Have you Earned your tomorrow.
আরে ভাই আমি কেন আগামী কাল চাহিয়া নিব।
নসিবে আগামী কাল কেন থাকবে!
আগামী কাল কি বাবার জমিদারি যে বাবাকে আগামীকাল চাহিয়া পত্র লিখিলাম বাবা পোষ্টঅফিসে আগামীকাল পাঠিয়ে দিলো।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



