somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবচেয়ে কষ্টের বিষয় কী? মৃত্যু??

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অলৌকিক প্রত্যাশা এসে আমার বুদ্ধির কেন্দ্রটা শিথিল করে দিচ্ছে। আমি প্রার্থনা করছি, ভাগ্য নিয়ন্তা যেন কোন ভাবে কয়েকটা বছর পার করে নিয়ে যায়। আমি বই সাজাচ্ছি। নাম লেখা হচ্ছে কার্ডে -বক্সে কার্ড ফেলা হচ্ছে। কার্ড একটু বড় হয়েছে কেউ কি খেয়াল করে নি। এত বড় বোল্ড অক্ষরে বিয়ের তারিখ লিখার কি দরকার ছিল। আমি বুঝতে পারছি সে আর চোখে আমাকে দেখছে। খেয়াল করলাম তার হাত একটু একটু কাঁপছে।
ভেতরে কি হচ্ছে কে জানে। তারপরে? তারপরেই কি?
কোনটা হর্ষ কোনটা বিষাদ সেটা বোঝার ক্ষমতা আজ আমার নেই।
যুদ্ধ করছি আমার সমস্ত জীবন ভুল ভ্রান্তি অপরাধ নিয়ে ফিরে যাচ্ছি। তারপর কি? তারপরেই কি? জন্মান্তরের বিচ্ছেদ। থাক এই বিষয়টা চল্লিশ বছর পরে ভাবা যাবে। চল্লিশ বছর বেশী হয়ে যায় তার আগেই যদি মৃত্যুর কবলে পরি। অথবা যদি বিষয়টা ভুলে বসি তখন কি হবে। আচ্ছা আজকের তীব্র কষ্ট চাপা আর্তরব কি বহু বছর পরেও সমান থাকবে? না বোধহয়। খুব করে কাওকে জড়িয়ে ধরে কাঁদতে হচ্ছে করছে কিন্তু সেটা সম্ভব নয় বাড়ি ভর্তি লোকজন। আমার সামনে তার চলাফেরা আজকে কেমন অন্য রকম। তার চোখেমুখে যে আনন্দের ছাঁটা সবসময় দেখেছি সেটা আজ নেই। তার ভেতরেও হয়ত কপটতা ভয় বিতৃষ্ণা কাজ করছে হয়ত করছে না। কি আসে যায় সে তো বাবার বাধ্যগত বিচক্ষন রমনি সেখানে তাদেরই আমি আশ্রয়প্রাপ্ত তার ওপর বেকার। সম্মুখে তার উজ্বল ভবিষ্যত সেখানে আমার খারাপ লাগা সমাজের চোখে ভন্ডামী ছাড়া অন্য কিছু নয়। এখানে প্রথম যখন এসেছি কিছুই চিনতাম না মন খারাপ লাগাটাও স্বাভাবিক ছিল। সবচেয়ে কষ্টের বিষয় কী?
মৃত্যু??
__নাহ, সবচেয়ে কষ্টের বিষয় একলা থাকা ।ভরদুপুরে একলা কোকিলটাও নাকি অশুভ !!
কেউ একা থাকে না, হোক সে প্রাণী কিংবা জড়।বালিশগুলো পর্যন্ত একে অন্যের সাথে জড়াজড়ি করে থাকে।দেয়ালগুলো লেগে থাকে বছরের পর বছর।পর্দারা একসাথে ওড়ে, একসাথেই দোলে।দেখে মনে হয়, কর্ণারের বেসিনটা বুঝি একা !!সেটাও দেয়ালের বুকে দিব্যি ঠাঁই করে নিয়েছে।___হৃদয় ভাঙার কষ্টটা মৃত্যু থেকেও যন্ত্রণার।
কাউকে হারাবার চেয়ে একলা হবার যন্ত্রণাটা অনেক বেশি।
একলা থাকার ভয় না থাকলে হৃদয় ভাঙার কষ্টটা হয়তো এতটা তীব্র হতো না !!
আমার ঘরের জানালাটার বাম দিকে উপরে একটু ভাঙ্গা সেটা দিয়েই আকাশ দেখতাম বৃষ্টির পানি আসতো চুইয়ে চুইয়ে। আচমকা তাকে দেঁখেছিলাম। একটা মুখ যার সমস্তটাই মায়া।অনেক চেষ্টা করেও সেই মায়া কাটাতে পারি নি। থাক সে কথা ভাবছি মিস্তিরি ডেকে ঠিক করিয় নেব জানলাটা। কোথাও একটা শুনেছিলাম ভাঙ্গা জানলা অশুভ। আর শহরটাও তো ছেড়ে দিচ্ছি। একটা বেসরকারি এনজিও তে চাকরি পেয়েছি বেতন খুব সুবিধার নয় তবুও যাচ্ছি তার শহর তারই থাক। আমার বসত অন্ধকারেই তোমরা থাকো ভালো।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×