১)
তোমাকে আমার হস্তলেখা সেই চিঠি
খুঁজে পেলনা আর তোমার দিঠি,
তা দেখে আমি যে হয়েছি যে সৈনিক মারাঠি
নাড়িয়ে দিয়েছ আমার জীবনের কলকাঠি।
২)
আমার মস্তিষ্কের নিউরন ছিঁড়ে
শিরা-উপশিরা সব ফেটে চুরমার হয়ে,
শুধু বলতে ইচ্ছে করে
আমি রয়ে যাব তোমারে সয়ে।
৩)
তোমাকে বলব বলব বলে যে কথা
না বলার যাতনায় পেয়েছি যে ব্যাথা,
হৃদয়ে এখনো রয়েছে যে গাঁথা
ভুলে সব আদর্শ ও নীতিকথা।
৪)
ভাল লাগে তোমাকে দেখে
ভাল লাগে তোমারি গালে আবির মেখে,
ভাল লাগে তোমাকে কলসিকাখে
ভাল লাগে তোমাকে হাসিমাখা মুখে ।
৫)
তোমার মেহেদি রাঙ্গা হাতটি ছুঁতে চাই
তোমাকে চোখ মেলে দেখতে চাই,
তোমার কানে কানে সেই বাক্যটি বলতে চাই
তোমার সাথে বসে ছবি তুলতে চাই।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



