সকাল থেকে এ পর্যন্ত তিনটা মুভি দেখলাম, হ্যানকক, গ্রীন জোন আর দ্যা টুর্নামেন্ট। দুই হাজার আটে হ্যানকক বের হলেই এর হল প্রিন্ট টা দেখেছিলাম, তখন অবশ্য অতটা বুঝি নি আসলে এরা উড়ে উড়ে করছেটা কি, আজ আবার দেখে সিউর হলাম আসলে এরা করছিলো টাকি।এনিওয়ে, মুভি দেখতে দেখতে আমি চরম ক্লান্ত।
মনিষীরা ঠিকই বলেছেন, ফাজিল মস্তিস্ক হচ্ছে আলসেমীর আড্ডাখানা, আজকে তার প্রমান পেলাম রান্নাঘরে গিয়ে।ফাজলামো করতে গিয়ে আজকের রান্না করা হয় নি, এখন কি খাব করতে করতে গতকালের হাফ প্যাকেট বিস্কিট চিবুচ্ছি আর চিন্তা করছি মুভি দেখার পর ইয়াহু রুমে না ঢুকে রান্নাঘরে ঢোকাটাই উচিত ছিল।কঠিন শ্রম,মেধা, মনন, চিন্তা, ভাবনা করে বের করা আমার ইয়াহু আইডিটা নিয়ে অনেকদিন পরে আজ বাংলাদেশ রুমে ঢুকেই আমি খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি কারণ একটাও মেয়ে নেই রুমে!
এখন প্লিজ...আমার চেহারা আপনার ইমাজিন করার কোন দরকার নেই।
যাইগা রান্নাঘরে। ব্যাপারনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


