somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্প : তুমি আমার রাজকন্যা

১১ ই জুন, ২০১২ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক

ভালোবাসি, নিজের থেকেও বেশী
একটুখানি দাড়াও না!
আমি যে...সারা দিন
হয়ে যাই...আনমোনা...
চিৎকার...করে বলি...
হাতদুটি ধরে তোমার...
তুমি আমার রাজকন্যা
তুমি আমার রাজকন্যা...

আগুনির হাতটা ধরে চুপ করে এই গানটি শুনতে ভীষণ ইচ্ছা করে টেডিবিয়ারের; ইচ্ছা হয় চিৎকার করে বলে-'তুমি আমার রাজকন্যা'। আগুনির জন্য তার ভালোবাসা তারপরেও হয়তো ঠিক ভাবে বলা হবে না তাকে- টেডিবিয়ার ভাবে। কোন একজন মানুষকে এতটা ভালবাসা কিভাবে সম্ভব যেটা ঠিকভাবে বলা যায় না?

ছোট্ট ট্রেনের প্লাটফর্মের ছোট্ট একটা কোনায় বসে আগুনিকে নিয়ে এসব ভাবতে ভালোই লাগে টেডিবিয়ারের। তাই যখন ওই ট্রেনটা আসে, বিরক্ত হয়ে যায় সে। ট্রেনটা তাকে নিয়ে যায় তার সমস্ত অপছন্দের জায়গাগুলিতে, ইউনিভার্সিটি, কাজ আর হাজারো ব্যাস্ততার মাঝে। ট্রেনটা দেখার পর, আস্তে আস্তে উঠে দাড়ায় টেডিবিয়ার, প্লাটফর্মের হলুদ রঙ্গে আকা সতর্ক-দাগ পার করে ট্রেনের জন্য সে দাড়ায়। অনেক দিন আগে থেকেই এই খেলাটা খেলছে সে, ট্রেন আসার সময় ওই হলুদ রংয়ের সতর্ক দাগ পেরিয়ে দাড়ানো, কেমন যেন মৃত্যুর সাথে একটা ছেলেখেলা। একটু আনমোনা হলেই ট্রেন তাকে যেন ছুয়ে দিবে, সেই সাথে ছুয়ে যাবে মৃত্যু। টেডিবিয়ারের কেন যানি এটা করতে ভালোই লাগে।

আগুনিকে এই খেলাটার কথা এখনো বলা হয় নি টেডিবিয়ারের, সে খুব ভাল করেই জানে এটা আগুনিকে বলার সাথে সাথেই আগুনি খুব রাগ করবে, হয়তো, তারপর খুব মন খারাপও করবে। আগুনির জন্য এই খেলাটা তখোন হয়তো তাকে বাদ-ই দিতে হবে, আর তখন সেটা হয়তো সে সময় খুব একটা খারাপ ব্যাপারও হবে না। টেডিবিয়ার হাসে। এছাড়া আরেকটা জিনিস এখনো আগুনিকে বলা হয় নি তার । ভালোবাসি আগুনি-এ কথাটা। তবে,খুব শিঘ্রই বলবে সে। টেডিবিয়ার এটা জানে যে আগুনি খুব ভালভাবেই বুঝতে পারে তাকে এই ভালবাসার ব্যাপারটা। শুধুই বলার অপেক্ষা এখোন।

দুই

এলোমেলো লাগছে টেডিবিয়ারের। খুব এলোমেলো। আগুনির উপর অনেক রাগ হচ্ছে। বুকের কোথায়ে যেন একটা ছোট্ট ব্যাথা খুব বেড়ে যাচ্ছে। কষ্টগুলো যেন জমাট বাধছে এক জায়গায়, তারপর দুম করে ছড়িয়ে পড়ছে সমস্ত বুকটা জুড়ে। পালাক্রমে কষ্ট গুলো যেন আরো বাড়ছে, সেই সাথে বাড়ছে আগুনির উপর অভিমানের তীব্রতা। কেন আগুনি এমন করলো আজ? টেডিবিয়ার খুব ভালো করেই জানে আগুনি তার সাথে মজা করছে, তবুও বুকের ভেতর কেন এত কষ্টের ব্যাথা হচ্ছে? আগুনির নিয়মিতো চিঠির সাথে আজকে একটা ছেলের ছবি পাঠিয়েছে সে, বাসা থেকে এই ছেলেটাকেই নাকি আগুনির বিয়ের জন্য ঠিক করা হয়েছে। ছবি পাবার পর আগুনির সাথে তৎক্ষনাথ কথা সেই সাথে আগুনির হিহি হাসি আর এই ছবির ছেলের প্রসংশা শুনে, টেডিবিয়ারের সমস্ত ভিতরটাকে যেন দুমড়ে মুচড়ে নিয়ে গেছে। টেডিবিয়ারের আজ খুব এলোমেলো লাগছে।

ট্রেন আসছে। পছন্দের ছোট্ট বসার জায়গাটা আজ আর ভালো লাগছেনা টেডিবিয়ারের, তাই দ্রুত-ই উঠে পড়ে সে জায়গাটা থেকে। পার হয়ে দাড়ায় হলুদ লাইনের সতর্ক দাগ। ট্রেন আসছে, ট্রেনের শব্দের তালে তালে যেন আগুনি হাসছে। হঠাৎ টেডিবিয়ারের পা দুটি কেপে ওঠে, মনে হতে থাকে সে পড়ে যাচ্ছে। আর আগুনি?সে তখনো হেসে যাচ্ছে আর টেডিবিয়ারের আইপড থেকে ভেসে আসছে একটা গান- ''তুমি আমার রাজকন্যা'' ।



সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১২ সকাল ১০:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×