কার সেই ঠোঁটদুটো, কোথায় ও কেন চুমু দিয়েছিল আমার অধরে
সকাল অবধি মাথা রেখে দিয়ে কার বাহু মূলে
কাটিয়েছি সারা রাত আমি, তাও গেছি ভুলে
অলৌকিক বৃষ্টিধারা দীর্ঘশ্বাস ফেলে টুপটাপ ঝরে
প্রত্যুত্তর পাবে বলে কাচের উপরে কান পাতে
নিঃশব্দ বেদনা এক আমার হৃদয়ে ওঠে জেগে
সেই সব বিস্মৃতজনের কথা ভেবে নিতান্ত আবেগে
আমাকে দেবে না যারা ডাক সচিৎকার কোনো মধ্যরাতে।
এভাবে একাকী বৃক্ষ দাঁড়িয়ে কাটাবে সারা শীত
জানে না সে একে একে দিয়েছে উড়াল পাখি সব
তবুও পাতারা জানে বৃক্ষটি আগের চেয়ে অনেক নীরব
আমি তো জানি না কোন প্রেম, এসেও গিয়েছে চলে আচম্বিত ।
শুধু জানি, ক্ষণিক বসন্ত এসে একদিন গেয়েছিল গীত
তারপর গান নেই, আমার জীবনে নেই বসন্ত উৎসব।
আজ কবি ও নাট্যকার এডনা সেন্ট ভিনসেন্ট মিলের ১২১তম জন্মদিন। উল্লিখিত কবিতাটিসহ আরও ৫১টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে 'প্রেম ও বিরহের বিদেশি কবিতা' অনুবাদ ও কবি পরিচিতি: ফরিদুর রহমান। প্রচ্ছদ: চারু পিন্টু। প্রকাশক: স্বরবৃত্ত প্রকাশনী বইমেলায় স্টল নং: ১০০
এডনা সেন্ট ভিনসেন্ট মিলে: কোন সেই ঠোঁটগুলো, আমার দু ঠোঁটে চুমু দিয়েছিল, কোথায় ও কেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।