তিন তিরিক্কে...
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিন তিরিক্কে নয়শ ইতর
কেউ ঘরে কেউ শিকের ভিতর।
তুষের আগুন ঘুষের টাকা
হাঁকায় গাড়ি ঘেরায় চাকা।
লেজ নাড়ানো কুকুর পোষা
ঠাণ্ডা চোখের রক্তচোষা
চোদ্দ ঘাতক বধ্য ভূমির
হীরার জুতা টাকার কুমির।
সরেস মাথা কুমড়ো বড়ি
হাওয়ায় দোলে ফাঁসির দড়ি
তেলের শিশি হাতের মোয়া
আতর গোলাপ পীরের দোয়া।
যখের মেলা সখের হাড়ি
সফেদ কালো রঙিন দাড়ি।
হাম্বা জামাত বিম্পি হুজি
হালুয়া রুটি ময়দা সুজি।
ডানের গরু বাঁয়ের গুরু
পাঁচ পাণ্ডব হাজার কুরু।
ঢ্যাঙা বামুন বুড়ো আংলা
আমরা সবাই জয়বাংলা!
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন