কবির মুখোশ
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাঁটতে গেলে হাট বাজারে
রঙের মেলায় হট্টগোলে
টং দোকানে পথের ধারে
হাজার রকম মুখোশ ঝোলে।
পাখ পাখালি বাঘের মুখোশ
মিষ্টি হাসির রাগের মুখোশ।
কামার তাঁতি জেলের মুখোশ
মায়ে তাড়ানো ছেলের মুখোশ।
বদরাগি বস ভাঁড়ের মুখোশ
কুংফু খেলোয়াড়ের মুখোশ।
পুলিশ পাগল খুনির মুখোশ
বিজ্ঞ মহান গুণির মুখোশ।
ভূত ভাগানো ওঝার এবং
ভণ্ড হুজুর পীরের মুখোশ
ঠকের মুখোশ ছকের মুখোশ
যুদ্ধজয়ী বীরের মুখোশ।
হুলোর মুখোশ তুলোর মুখোশ
ছিট কাপড় আর ছবির মুখোশ
অন্ধকার আর আলোর মুখোশ
সবচেয়ে ভালো কবির মুখোশ।
কাগজ কলম কাঁধের ঝোলা
ভাব চেহারায় আপনভোলা।
হিসাব কষে আধলা সিকির
মাথায় ঘোরে ফন্দি ফিকির।
শব্দ খুঁজেই রাত্রি কাবার
নাম ভুলে যায় নিজের বাবার।
হাজির হুজুর কর্মচারি...
তারাও কবির মুখোশধারি।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন