যেকোনো জাতির জাতীয় অগ্রগতির মূলমন্ত্র হলো শিক্ষা। শিক্ষা বিষয়টি একটি সার্বজনীন, ব্যাপক ও বিস্তৃত প্রসঙ্গ। তাই একে কোনো সংজ্ঞা বা তত্ত্ব দ্বারা সার্বিকভাবে প্রকাশ করা সম্ভব নয়। সাধারণত শিক্ষা বলতে মন-মানসিকতার উৎকর্ষ সাধন করে সাফল্যজনক অবদান রাখাকেই বোঝায়। এ দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সম্পদের সুষম ব্যবহারের জন্য শিক্ষা একটি মৌলিক অধিকার। আমাদের দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে নিম্নমানের ও দুর্ণীতিগ্রস্ত শিক্ষাব্যবস্থা। যা আমাদের জাতির মেরুদন্ডকে বাকিঁয়ে দিচ্ছে। এরকম অবস্থা চলতে থাকলে হয়তো এই জাতির মেরুদন্ড সম্পূর্ণ ভেঙেই যাবে,যা পরে হাজার চেষ্টা করলেও দাড়ঁ করানো যাবেনা।দেখাযাবে একদিন পৃথীবির মানচিত্র থেকে বাংলাদেশ নামক সোনালী দেশটি মুছে যাবে। জাতিকে এই বিপদের হাত থেকে, বিশেষ করে আমাদের ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে হলে উন্নত শিক্ষার ব্যবস্থা করে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে হবে। আর তার জন্যই বর্তমান শিক্ষাব্যবস্থার উপর গুরুত্বারোপ করতে হবে কঠিনভাবে।শিক্ষাব্যবস্থার প্রধান সমস্যাগুলো নির্বাচন করে তার সমাধানের সঠিক পথ বের আমাদের ও সরকারকে সে অনুযায়ী কাজ করতে হবে ও সচেতন হতে হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



