রাতগুলো বড় অন্ধকার, শহুরে ব্যস্ততা এখন নিরব
ট্রামলাইটগুলো দুর থেকে ক্ষুদ্র ঝাপসা লাগছে
নিস্তব্ধ নিরবতা চারপাশ।
আমি, জেগে আছি নিশাচর হয়ে,নিজের ব্যর্থতা নিয়ে
ভাবছি, কতই না সপ্ন ছিল
কতই না বাসা বাধতাম এদিক সেদিক পরে থাকা কুড়ে নিয়ে
ভাবতাম একদিন সব বাধা পেরিয়ে একে অট্টালিকা বানাব
কিন্তু,
ছোট্ট দমকা হাওয়ায় ভেঙে গেল সব
ঝাপসা সবকিছু, নরবরে ঘর
চোখের আলোয় ধোয়া ধোয়া সব
ভাবি আমি, কত দুর আর, কত দিন আর
কত ভাবনা, কত দুঃখ, কত চাওয়া
কত আশা, কত সপ্ন, আর কত?
ভাবছি আমি, আমার আমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



