somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোনের শরীরে আত্মঘাতী বোমা বেঁধে দেয় তালেবান জঙ্গীরা

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আফগানিস্তানের এক তালেবান জঙ্গী তার ১০ বছর বয়সী বোনের শরীরে আত্মঘাতী বোমার বেল্ট বেঁধে দিয়েছে। দেশটির পুলিশ হন্যে হয়ে ওই তালেবান সদস্যকে খুঁজছে। অবশ্য বোমা হামলা চালানোর আগেই মেয়েটিকে আটক করা হয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্পোজমাই নামের মেয়েটি হেলমান্দ প্রদেশের খানাশিন এলাকার একটি পুলিশ চেকপয়েন্টে হামলা চালানোর আগেই তাকে আটক করা হয়।এরপর মেয়েটিকে কান্দাহারে সাংবাদিকদের মুখোমুখি করে পুলিশ। এ সময় সে জানায়, তার ভাই তাকে আত্মঘাতি হামলা চালানোর নির্দেশ দিলেও সে ওই নির্দেশ বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানের নিউজ চ্যানেল ‘তোলো টিভি’ জানিয়েছে, পুলিশি চেকপয়েন্টের কাচে গিয়ে সময়মতো বোমা বিস্ফোরণের বোতামে চাপ দিতে পারেনি মেয়েটি। এ সময় চেক পয়েন্টের পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়।হেলমান্দের গভর্নরের মুখপাত্র ওমর যাওয়াক বলেছেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করেছি। তিনি আরো জানান, এ কমিটি মেয়েটির বাবা ও ভাইকে খুঁজে বের করার চেষ্টা করছে। এ ছাড়া, মেয়েটিকে আটককারী পুলিশ দলের সঙ্গেও কথা বলবে তদন্ত কমিটি। এদিকে এক তালেবান সদস্যের ১০ বছর বয়সী বোনের শরীরে আত্মঘাতী বোমার বেল্ট পাওয়ার খবর সম্পর্কে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে। কোনো কোনো কর্মকর্তা বলছেন, তাকে আত্মঘাতী বেল্ট পরা অবস্থায় আটক করা হয়েছে কিন্তু অন্যরা বলছেন, তার শরীরে কোনো বেল্ট ছিল না।হেলমান্দ প্রদেশের রাজধানী লশকরগাহে স্পোজমাই জানিয়েছে, তার সৎ মায়ের সঙ্গে ঝগড়া হওয়ার পর তার ভাই তাকে ওই বেল্ট পরিয়ে দিয়ে চেক পয়েন্টে পাঠায়। কিন্তু চেক পয়েন্টে যাওয়ার আগে সে বেল্টটি খুলে নদীতে ফেলে দেয়। মেয়েটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। Source
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×