কাল ঝড়ের রাতে আঁধারে
এসে ছিলে তব মেঘ হয়ে,
প্রচণ্ড উচ্ছ্বাসের মাঝে, ছুঁয়ে
গেলে ঝরে পড়া বৃষ্টির সাথে।
কোথা দিয়ে কেটেছিল আঁধারের রাত
এসেছিল মোর মনে উষ্ণতার বাতাস,
বুঝি নিতো আমি, কি আছে যাদু
ঐ ছোঁয়াতে পুলকিত আজও।
একটু পরশ এখনো আছে লেগে
বুঝেছি তাই চোখ খানা বুজে,
এস তবে আরও কাছে, বুকের
পাঁজর খানা খুলে রাখিব তোরে।
আয় তুই আয় বৃষ্টি হয়ে, ছুঁয়ে
দিয়ে উষ্ণ করে যা যুবকের প্রাণে।
(গতকালের বৃষ্টিতে ভেজার একরাশ অনুভূতি নিয়ে লিখা)
Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



