আমার শত-সহস্র বাক্যগুলো, অনুভূতিদের মাঝে ছড়িয়ে থাকে কত! তবু আমার গভীরতম কথা নাকি ব্যক্ত হয় না। আমার আবেগের গহীনতম শব্দগুলো নাকি কোন অর্থ বয়ে নেয় না। ছোট্ট এই জীবনের যেখানেই হাত বাড়িয়েছি, আমি নিজেকে বারবার হেরে যেতে দেখেছি। ছোটবেলা থেকে কতবার বদলাতে চেষ্টা করেছি, আর ভেবেছি এই আমি বদলেছি, আমি আগের মত সে নয়, আমি এই নবীন। কিন্তু বারবার লজ্জায় নুয়ে পড়তে বাধ্য হই অসহায় হয়ে না বদলানোর খাতায়! জীবন খুবই ক্ষুদ্র, যা যায়, যারা যায়; চিরতরেই যায়। হাজারবার ভেবেছি এই তো শেষ, এই তো, এই মহাকাব্যের শেষ, কিন্তু আমি সেই আগের মত, বদলাতে পারিনি। কবে, কোথায়, কেমন করে বদলাবো? আমার জীবনটা, পরাবাস্তব জগতের স্বপ্নগুলো, তিক্ত আর কটু স্বাদ; অনবরত মুচড়ে ওঠা বুক, হেসে ভুলে যাওয়া আমার অতীত। এমনি করে যেতে যেতে ক্লান্ত হই, তবু উন্মত্ত হতে পারিনা। হাসিমুখে পথ চলি, কিছুমিছু অর্জন করার প্রচেষ্টায়। আমি রিক্ত ছিলাম, আছি, থাকবো হয়ত। আমার রিক্ততা আমাকে করেছে পড়ে থাকা মেরুদন্ডহীন কেঁচোর মতন। হয়ত একদিন মানুষ হবো, একজন সত্যিকার মানুষ। ক্ষতবিক্ষত দেহ-প্রাণের আমি নই, সেই শৈশবের আমি। হয়ত সে কেবলই স্মৃতি, অথবা বিভ্রম? অথবা আমি নই! সবাই বদলাই, আমি নই, সে হয়ত অন্য কেউ…
Click This Link
রুম নং- ২০২৮
দর্শন বিভাগ, ঢাবি।
সকাল ১০.৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



