somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মান্ধতা থেকে মুক্তির উপায়

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম।

এক গাঁয়ে ফোঁড়া বা পাঁচড়া হলে কেউ ডাক্তারের কাছে যায় না। সবাই যায় এক নাপিতের কাছে। নাপিতের যেহুতু চিকিৎসা বিজ্ঞান সমন্ধে কোন জ্ঞান নেই, তার কাছে গেলেই সে লোকের ফোঁড়া/ পাঁচড়া খুর আর কাঁচি দিয়ে কেটে দিতো। অন্যদিকে গাঁয়ের ডাক্তারদের কাছে
কেউ যেতোই না। কারন, ডাক্তাররা জানতেন, এই ফোড়াটা কেটে দিলে, যেকোন শরীরের যে কোন ক্ষতি হতে পারে, যেকোন শিরা,উপসিরা কেটে মরেও যেতে পারে রোগী। তাই, তারা খুব সহজে এই চিকিৎসা করতেন না। করলেও নানারকম ওষুধপত্র দিতেন। কতরকম খরচা। তাই রোগীরা নাপিতকেই মহা রোগের চিকিৎক ভাবা শুরু করলেন।
ডাক্তাররা পড়লেন মহাবিপদে। একবার, পাঁচ গাঁয়ের বড় ডাক্তার সব ডাক্তারকে জড়ো করে এই সমস্যা থেকে নিরসনের উপায় বের করতে বললেন। তখন এক বুড়ো ডাক্তার বললেন, নাপিতকে ডেকে চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান দেয়া হোক। যে বিদ্যার কারনে আমরা মানুষের ফোঁড়া আর পাঁচড়ার চিকিৎসা করতে পারিনে সেই বিদ্যা দেয়া হোক নাপিতকে।
যেই কথা সেই কাজ। ডাকা হলো নাপিতকে। বড় বড় বিদ্যানেরা বসে নাপিতকে দিতে শুরু করলেন চিকিৎসা শাস্ত্রের জ্ঞান। নাপিতও বেশ পড়তে শুরু করলো, মনে মনে ভাবলো নিজের পায়ে কুড়োল মারা বুঝি একেই বলে। শেখাও বিদ্যা, এখনতো শুধু ফোঁড়া কাটি; ভবিষ্যতে সব রোগের চিকিৎসা আমিই করবো। এভাবে একদিন শেষ হলো নাপিতের বিদ্যা শিক্ষাগ্রহণ। সময় এলো, নাপিতের জ্ঞানকে কার্যে প্রয়োগ করার দিন। ডাকা হলো ফোঁড়ার যন্ত্রণায় কাতর এক রোগীকে। নাপিতকে বলা হলো, কাটো এই ফোঁড়া। নাপিতও ছুরি,চাকু যন্ত্রপাতি সব নিয়ে হাজির। বেশ একখান ফোঁড়া, এই ধর আর কাট। কিন্তু একি কেঁপে উঠলো নাপিতের হাত। নাপিত ফোঁড়া কাটতে গিয়ে দেখতে পেল ধমনী শিরা, যা কেটে গেলে মরে যেতে পারে সামনের এই রোগীটি। নাপিতের ফোড়া কাটা বন্ধ হলো।

কেন এতক্ষণ ধরে এই গল্প বললাম, এখন তার ব্যাখ্যা দেয়া প্রয়োজন। পত্রিকায় দেখলাম, আমাদের প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষা খাতে ১০০ কোটি টাকার অনুদান দিয়েছেন। দিয়েছেন, খুবই ভালো কথা। কিন্তু আমাদের দাবী হলো, এসব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্য করতে হবে, কোরানকে বাংলায় পাঠ করতে। আর সেই সঙ্গে তাদের জন্য ইংরেজী ভাষা এবং বিজ্ঞান ভিত্তিক পড়ালেখা বাধ্যতামূলক করা হোক।তাদেরকে শেখানো হোক, বিবর্তন বাদ। তাদেরকে জানানো হোক পৃথিবী গালিচার মতো চারকোনা নয় বরং গোল। তাদেরকে শিখানো হোক চাঁদ কি আর কেন চাঁদে সাঈদীকে দেখা যাবেনা। তাদেরকে দেখানো হোক, এই যে প্রযুক্তি তারা ব্যবহার করছে তা কাফেরদের তৈরী। কাফেরদের তৈরী ওষুধ খেয়েই তারা অসুখে পড়লে সুস্থ হয়ে ওঠে; এই ওষুধ হুজুরের পড়া পানির চেয়ে অনেক অনেক বেশি কার্যকর। তাদের কো এডুকেশনের ব্যবস্থা করুন, দেখবেন নারীর প্রতি লোভ আর ক্ষোভ দুটোই কমে গেছে। তারাও তখন বুঝতে পারবে সামনের নারীটিও কারো বোন অথবা কারও জননী।
দেখবেন, একদিন এই মাদ্রাসার ছাত্ররা আর ব্লগারদের ফাঁসি দাবী করবেনা। বরং তারা ধর্মের যৌক্তিক সমালোচনা করবে, সঙ্গে বাংলাদেশকে মুক্তি দেবে ধর্মান্ধতার অভিশাপ থেকে।

ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×