somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকারের আর্তঃ চিৎকার (একটি অসুস্থ সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কিছু কথা)

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাইরে নিকষ কালো অন্ধকার, খুব ঝড় হচ্ছে। পুরোনো এক বন্ধুর ইমেইল পড়ছিলাম আর ভাবছিলাম, ৯ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করছে বলে আমাদের কত মাতামাতি !! এটা কি আমাদের সমাজে নতুন? কিছুদিন আগেও ১১ মাসের ১টি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেটাও আমাদের দেশে। এই সামাজিক অসুস্থতার শিকার আমাদের সমাজের প্রায় প্রতিটি নারী। এর কারণ হিসেবে অনেকে সুযোগ পেলে দোষ দিয়ে চলছে নারীর পোশাক আর চলাফেরাকে।

পুরুষদের এই আচরণের কথা নারীদের মধ্যে কেউ মুখ খুলে বলছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চেপে যাচ্ছেন।যারা চেপে যাচ্ছেন তারা নিজের কাছে প্রতি নিয়ত মুখ লুকিয়ে মরছেন।বন্ধু রেশমার (আসল নাম নয়) চিঠিটা পড়তে পড়তে একটা কথাই মনে হলো, আপনি কি নিশ্চিত আপনার ঘরে শিশু কন্যাটি নিরবে কারো কাছে যৌণ হয়রানির শিকার হচ্ছে না? শুধুমাত্র শারীরিক নয়, সেই সঙ্গে আপনার শিশুটি মানসিক ভাবেও নির্যাযিত হচ্ছে এই অসুস্থতার কালো থাবায়।শিশুটি পরিবারের কারো কাছে বলতে পারছেনা।বলছে তো কেউ না শোনার ভান করছে।শিশুটির মাই হয়তো বলছে, এসব নিয়ে কথা বলতে হয় না,চুপ করো,লোকে শুনলে খারাপ বলবে।যে এই যৌণ হয়রানি চালাচ্ছে অনেক ক্ষেত্রে সে তার পরিবারেরই কেউ।সে হয়তো শিশুটির চাচা, মামা, খালাতো-মামাতো ভাই আর ভাগ্য নির্দয় হলে আপন বাবা।হ্যা, আমি আমাদের দেশের কথাই বলছি।

রেশমার চিঠির একটা অংশ আজ প্রকাশ করলাম, ধীরে ধীরে শুধু রেশমা নয় অনেকের কথাই লিখবো আমি।আর সেই শিশুটি শুধু কন্যা শিশু নয়, ছেলেও হতে পারে।

''রেশমার চিঠি''
''আমি যে সমাজে বড় হয়েছি সেই সমাজের কিছু মুখোশধারী মানুষের নখের আঁচর খেয়েছিলাম। তবে সেই নখের আঁচর মনের খুব গভীরে ক্ষত বিক্ষিত করলেও আমার জীবনকে ছিন্ন ভিন্ন করতে পারেনি। হয়তো ছোটখাট ফাঁক ফোকর দিয়ে বেচে যাওয়া ভাগ্যবানদের মধ্যে আমি একজন। এই ভাগ্যবান হওয়ার পিছনে কিছু কারনও ছিল।যাই হোক আজ ভাবলে গা শিহরে ওঠে সেই সব মেয়ে মানুষের জন্য যাদের পিতা মাতার ক্ষমতা নেই তাদেরকে রক্ষা করার। গরীব ঘরে সুন্দরী মেয়ে হলেতো রক্ষাই নেই। নরপশুর খাদ্য হওয়ার সম্ভবনাই বেশি। আমার ছোট দুটি বোন দেখতে পুতুলের মত।ছেলেবেলায় নিজের খালার বাসায় বেড়াতে গিয়ে সত্তুর বছরের খালুর দ্বারা বোন দুটি নির্যাতিত হয়েছিল। তখন তাদের বয়স ৭/৮ হবে। লজ্জায় কোনদিন ও কাউকে বলে নাই। ছোট বোনটি আমাকে জিজ্ঞ্যেস করতো ‘আপা মেজ খালু আমার শরীরে হাত দেয় কেন?’ আমি সংগে সংগে আম্মাকে বিষয়টা জানাই। আমার মা এতই বোকা, এই বলে আমার মুখ বন্ধ করে দিল ‘মুরব্বীর সম্পর্কে এই কথা বলতে নাই। তোরা দুরে থাকিস। আজ আমি চিন্তা করি এত গুলো ছেলে মেয়ের মা হয়ে ও তিনি এই টুকু বুঝতে পারেননি এটি একটি যৌন অত্যাচার?এরপর থেকে আমার ছোট বোনদের সংগে এরকম কিছু হলে ওরা আমাকেই বলতো।

আজ আমি আমার নিজের ঘটনা গুলোই বলতে চাই। ক্লাস ফাইভে পড়ি। বড় বোনের চাচতো ননদের বিয়ে। বিবাহ উপলক্ষে যশোরে যাওয়ার সুযোগ হলো। বড় আপা ৩ দিনের জন্য আমাকে সংগে নিলেন। যশোরের বেজ পাড়ায় ছিল আমার সেই আত্মীয়ের বাড়ি। বিবাহ উপলক্ষে যে ৩ দিন ঐ বাসায় ছিলাম তা ছিল আমার জন্য তীব্র যন্ত্রনাদায়ক সময়।ঐ বাসার বড় ছেলে বয়স ৩০-৩৫; বিয়ে বাড়িতে সবাই যখন বউ নিয়ে ব্যস্ত সেই সুযোগ পেলেই এ ছেলেটি আমার শরীরে হাত দিত।লজ্জা অপমানে মুখ খুলে কাউকে কিছু বলতে পারিনি সে সময়।শুধুই কেঁদে দিন পার করেছিলাম। বাসায় এসে বড় বোনকে সব বলি।বড়বোনও এই ঘটনা নিয়ে কোন শব্দ করেনি। কারন গোপন করার মধ্যেও নাকি মেয়ে মানুষের সম্মান লুকিয়ে আছে। হায়রে সম্মান!! এই ভাবেই সমাজের এই পশুগুলো তাদের থাবা বিস্তৃত করে।

আরকটি ঘটনা বলি।আমি যখন গ্রেড এইটে পড়ি তখন এই ধরনের একটি ঘটনা ঘটে। স্কুল ছুটির পর বাসায় ফিরছি। রিক্সা না পেয়ে হাঁটছি। রাস্তাঘাট বেশ ফাঁকা। হঠাৎ দেখি দ্রুত একটি রিক্সা সামনের দিকে এগিয়ে আসছে। রিক্সা চালক আমার ড্রেস কোডের ওড়নাটা নিয়ে আমার বুকে থাবা মেরে দ্রুত পালিয়ে যায়। এর পর থেকে আর কখনো রাস্তায় একা হাঁটার সাহস পাই নি।''

(চলবে)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×