somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকারের আর্তঃ চিৎকার -২য় পর্ব

২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বন্ধু রেশমার চিঠির আরেকটি অংশ আজ ছাপালাম

''১৯৯১ সালে আমি যখন ঢাকা ভার্সিটিতে ভর্তি হই, সেই সময় থেকে ৪/৫ জন বান্ধবী মিলে এক সংগে বের হতে শুরু করলাম। আমাদের সংগে সাহসী একটি মেয়ে ছিল। সে সংগে থাকলে আমাদের সাহস অনেক বেড়ে যেত। সম্ভবত ১৯৯৩ সালে, ঈদের কেনাকাটা করার জন্য বন্ধুবান্ধব মিলে প্ল্যান করে এক সংগে বের হই। সংগে সেই সাহসী বান্ধবী রিপা ছিল। চাঁদনীচক মার্কেটের মধ্যে হাটছি। হঠাৎ করে রিপা আমাদের সতর্ক করে দিয়ে বললো, তোরা তৈরি থাকিস। ঠিক জায়গা মত ঘা দিতে আসছে। বড় একটা কিছু ঘটতে যাচ্ছে তা আমরা বুঝতে পারলাম। বুকে ধাক্কা দিতেই রিপা লোকটিকে ধরে ফেললো। সেইদিন আমরা সেই লোকটাকে সবাই মিলে রাস্তায় ফেলে আচ্ছা মত জুতো পেটা করেছিলাম। সেই দিনের পর থেকেই আমরা সবাই সাহসী হয়ে গেলাম। যে কাজটি একা একটি মেয়ের পক্ষে করা সম্ভব ছিল না, সবাই মিলে সেই অসম্ভব কাজটি সম্ভব করে ফেললাম। যদিও এতে সমস্যা সমাধান হলো না তবে মনের মাঝে কেমন যেন এক ধরনের তৃপ্তি পেয়েছিলাম।

২০০৬ সালের দিকে, বিশেষ একটা কাজে আমাকে একাই বাংলাদেশে যেতে হয়। টরেন্টো থেকে এ্যামিরাতস এয়ার লাইন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমার এই যাত্রাটি বেশ ভয়াবহ। বিশেষ করে দুবাই থেকে ঢাকা পর্যন্ত। পরিবার নিয়ে এর আগে অনেক বার যাওয়া হলেও, এই প্রথম বাধ্য হয়ে একা যাওয়া। একটা মেয়ের পক্ষে দেশের বাইরে যতটা নিরাপদে যাতায়াত করা সম্ভব, নিজের দেশের মানুষের মধ্যে আসা ঠিক ততটাই বিপদজনক। হিথরো এয়ারপোর্টে এসে আরো দুই বাঙ্গালী মেয়ের সংগে পরিচয় হয়। তারাও একাই দেশে যাচ্ছে। একটি মেয়ে, সে কানাডায় পড়াশুনা করে। সে আমাকে জানালো দুবাই এর পর থেকে যাত্রা কিন্তু নিরাপদ নয়। কারন আমাদের সংগে কোন পুরুষ মানুষ নেই। তাই প্ল্যান করলাম দুবাই থেকে আমরা তিনজনে এক সংগে সিট নিবো। দুবাইতে বাংলাদেশী অনেক শ্রমিক কাজ করে। তারাও একই প্লেনে উঠবে। মেয়ে মানুষ একা দেখলেই পিছু নিতে পারে। দুবাইতে বাংলাদেশি যে শ্রমিক গুলো কাজ করতে আসে তারা প্রায় সবাই গ্রাম থেকে আসা ভাগ্যান্নেষী মানুষ। তাদেরকে যে ভয় পাওয়ার ব্যাপার আছে তা আমার জানা ছিল না। অল্পবয়স্ক মেয়েটি আমাকে জানালো দুবাই এর এই শ্রমিক গুলো একেবারেই অন্যরকম।আমরা যখন দুবাইতে যাত্রা বিরতি নিলাম তখন একজন লোক এসে আমাকে জিজ্ঞাসা করলো আপা আপনি কোথায় যাবেন? আমি কোন উত্তর দিলাম না। প্লেনে উঠার সময় আমার সমস্যা বেধে গেল। তিনজনে এক সংগে সিট পেলাম না। বাধ্য হয়ে আমাকে বুকিং সিটে বসতে হলো। আর আমার সিটটি ছিল দুবাই ফেরত কয়েকজন শ্রমিকের ঠিক মাঝখানে, যেখানে কোন মেয়ে মানুষ ছিল না। আমাকে একা পেয়ে তাদের মধ্যে উল্লাস দেখতে পেলাম। আমার পাশের সিটটি খালি ছিল। সেই সিটে কে বসবে তা নিয়ে এক প্রকার প্রতিযোগিতা শুরু হলো শ্রমিকদের মধ্যে। আমি ইমারজেন্সিতে কল দিলাম। ইন্ডিয়ান এয়ার ক্রু এসে সমস্যা সমাধানের চেষ্টা করলেন। আমি তাকে জানালাম –''I don’t feel safe here'' . তিনি তখন জানালেন যে তিনিই আমার পাশের সিটে বসবেন। এই বলে তিনি সামনে এগিয়ে গেলেন কিছু একটা কাজ শেষ করার জন্য। সেই সু্যোগে ২০/২৫ বছরের একটি ছেলে নিজের সিট রেখে দ্রুত আমার পাশের সিটে এসে বসে পড়লো। তাদের সঙ্গীরা হাতে তালি আর শিশ দিতে শুরু করলো। প্লেনের মধ্যে এরকম, ঘটনা ঘটতে পারে তা ছিল সত্যি অবিশ্বাস্য। এদের মধ্যে একজন মধ্যবয়স্ক লোক আমাকে লক্ষ্য করে বললো, '' ম্যাইয়া হইছেন, চাপাচাপি খাইবেন না, তা কি কইরা হয়?'' এর মধ্যে কেউ কেউ স্মোকিং শুরু করছে, মাইকিং করেও তা বন্ধ করা যাচ্ছে না। আমি আবারো ইমারজেন্সীতে কল দিলাম। ইন্ডিয়ান ফ্লাইট ক্রুটি এসে এবার এক প্রকার জোর করেই সেই ছেলেটাকে আমার পাশের সীট থেকে তুলে দিলেন। তিনি আমাকে জিজ্ঞ্যেস করলেন- আপনার দেশের লোকগুলো এরকম কেন ? '' They behaved like animal.'' এই কথা শুনে লজ্জায় আমার মুখ লুকানোর মতো অবস্থা। মনে মনে ভাবি,এই মানুষ গুলো শিক্ষার আলো থেকে অনেক দূরে। এরা শিক্ষার সুযোগ ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাই হয়তো তারা সভ্য হতে পারেনি। এই দায়িত্বটা কাদের ছিল? স্বাধীনতার এত বছর পরেও মেয়েরা স্বাধীন দেশে চলাফেরা করতে পারছেনা। কেন শফী হুজুরদের মুখ থেকে লালা ঝরে? মেয়ে মানুষ দেখলেই যে পুরুষের মুখে লালা আসে, সেই সব পশুতে দেশ আজ ছেয়ে গেছে। মেয়েরা নিরাপত্তার জন্য বোরখাকে অবলম্বন হিসাবে বেছে নিয়েছে। ধর্মীয় বোরখার থেকে দেহকে রক্ষা করার বোরখার সংখ্যাই আজ বেশি।''

(চলবে)
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×