somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী জীবন ও আতরদান

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার একটা কোর্স করতে গিয়েছিলাম। কোর্স শেষে ইন্সটিউট কর্তৃপক্ষ কোর্সটি সমন্ধে আমার কাছে জানতে চাইলেন। ক্যামেরার সামনে '' ভালো লেগেছে'' বলে আমি চলে এলাম। আমার পাশেই দাঁড়িয়েছিলেন এক মহিলা। আমাকে এসে বললেন, ''এমন একটা কোর্স করতে এসে শুধু ভালো লেগেছে বলে চলে যাওয়া এক ধরনের অপারগতা। কেন ভাল লেগেছে তা বলতে জানতে হবে। নিজের জ্ঞানের গভীরতা বাড়ান।'' হুম, অপমানজনক খোঁচাই বটে। কারন, তাকে আমি অনেক আগে থেকে চিনতাম। অন্যকে ছোট করে তিনি নিজেকে বেশ বড় ভাবতেন। কিন্তু আমি সেদিন তার খোঁচাটাকে বেশ পজিটিভ ভাবে নিয়েছিলাম। এখন আমি আমার মন্দ লাগা, ভালো লাগা বেশ স্পষ্ট করেই বলতে পারি, কখনো কখনো একটু বেশিই বলতে পারি। তাই সেদিনের সেই মানবীকে আমি ধন্যবাদ দেই।

এবার বলি, নিজের ব্যাক্তিগত অভিজ্ঞতা কেন এভাবে লিখতে বসলাম। গতকাল রাতে আমার কাছে একটা মেয়ে মেসেজ লিখেছে। মেয়েটি তার কষ্টের কথাই আমার সঙ্গে শেয়ার করছিলো। তার কষ্ট নিয়ে কটু কথা বলবো এতটা ধৃষ্টতা আমার নেই। জীবন চলার পথে মানুষ মানুষের কাছে তার সুখ দুঃখের কথা গুলো বলবে এটাই তো নিয়ম। এটা নিয়ে হাসাহাসি করা বা কটুক্তি করা আসলে আমার কাছে নিজেকে ছোট করা বলেই মনে হয়। প্রতিটি মানুষেরই কোন না কোন সময় দুঃখ বাটার জন্য একজন বন্ধুর প্রয়োজন হয়। সেটা ফেসবুকে হলেই বা ক্ষতি কি?

মেয়েটি জানালো, তার ছোটবেলা থেকেই হাজারো ধরনের সমস্যা। পরিবারের কারনে সমস্যাটা যেন একটু বেশি। অনেক বন্ধু ছিল তার, কিন্তু মনের কথা খুলে বলার মতো কেউ ছিল না। নিজেকে তার মনে হতো,'' আমি যে আতর ওগো আতরদানে ভরা, আমার এই কাজ হলো যে গন্ধে খুশী করা, কে তারে রাখে মনে, ফুরালে হায় গন্ধ যে তার।'' সবার কথা শুনে যেত কিন্তু নিজের কথা বলার জন্য কেউ ছিল না। তার এত সমস্যার কথা একদিন এক ছেলে বন্ধু জেনে ফেলেছিলো কোন এক ঘটনা তার সামনে ঘটার কারনে। তার এত সমস্যা জেনেওসেই পুরোনো বন্ধু তাকে ভালবাসলো। মেয়েটির সঙ্গে ছেলেটির যখন সম্পর্কটা শুরু হয় তখন ছেলেটি রবিনহুডের মতো ছুটে আসতো। কিন্তু কয়েকমাস যাওয়ার পর কোন সমস্যার কথা শুনলেই ছেলেটির ভ্রু কুঁচকে উঠে। তাই সমস্যার কথা তাকে বলা বন্ধ করে দিয়েছিল মেয়েটি। কিন্তু গত পরশু একটা বড় দুর্ঘটনা ঘটায় ছেলেটিকে বলতে বাধ্য হয় মেয়েটি। গত পরশু রাতে তার প্রেমিকটি বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার জন্য মেয়েটিকে রিকশায় তুলে বাড়ি পাঠিয়ে দেয়। প্রচন্ড জ্যামে রিকশা থেমেছিলো। হঠাৎ এক মাতাল তার রিকশার কাছে এসে বলে, '' আমি রিকশায় উঠি। সামনে একটা হোটেল আছে, চল আমার সঙ্গে। কত নিবে তুমি? তোমায় সুখ দেব, সুখ।'' মেয়েটি প্রথমে হতভম্ব হয়ে গেলেও ১ মিনিট পর চিৎকার করে ওঠে। মেয়েটিকে সাহায্য করে পথচারীরা। মেয়েটি ঘরে ফিরে প্রেমিককে ফোন করে বলে, ''আমার চেয়ে তোমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া তাই না? জানো আজ কত বড় বিপদে পড়েছিলাম আমি?‌'' মেয়েটি সব ঘটনা খুলে বলে তাকে। সব শুনে সেই ছেলেটি মুঠো ফোনের আরেক প্রান্ত থেকে চিৎকার করে বলে, ''তোমার এত সমস্যা কেন? আরো অনেক মেয়ে একা বাড়ি ফেরে? তুমি কি অনেক সুন্দর নাকি যে শুধু তোমরা সঙ্গে এমন ঘটনা ঘটে? অন্য মেয়েদের সঙ্গে তো এমন হয় না। আই ক্যান্ট হ্যান্ডেল দিস থিংস এনি মোর।'' মেয়েটি এই কথা গুলো শুনে ফোন রেখে দেয়। মোবাইল বন্ধ করে সারা রাত কাঁদে। সকালে মোবাইল অন করে দেখে প্রেমিক ফোন করেছিলো কিনা? দেখলো ফোন তো দূরের কথা, কোন মেসেজও পাঠায়নি। মেয়েটি এখন বুঝতে পারছেনা তার আসলে কি করা উচিত!!

আমার উত্তর ছিল,'' শোন মেয়ে আমরা মেয়েরা ছোটবেলা থেকে রূপকথা শুনে এমন অভ্যস্ত হয়ে গেছি যে, স্বয়নে স্বপনে শুধু রূপকথার সিনড্রেলার গল্পই ঘোরে। তাই সব সময় কল্পনায় ভাবি সাদা ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে, তাকে সবকিছু থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এসব ফ্যান্টাসি থেকে বের হও। জীবনটা রূপকথা নয়। নিজের জন্য ভাবো, অন্য কারো জন্য নয়। হ্যা, কথাটা স্বার্থপরের মতো মনে হলেও বলছি, নিজের সমস্যার সমাধান নিজে করতে শেখো। নতুবা কোন না কোন সময়ে চিৎকার আসবেই এত সমস্যা কেন তোমার? আমাদের সমাজের বেশিরভাগ ( আবার বলছি বেশির ভাগ, সবাই নয়) ছেলেরাই এমন একটি মেয়ে খোঁজে যার প্রতিরুপ হবে, জীবনান্দদের সেই কবিতার মতো, ''আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।'' তোমার দুঃখে কারো কিছু এসে যায় না। তাই নিজের দুঃখ আর সমস্যার সমাধান তোমাকেই শিখতে হবে। অনেক ক্ষেত্রে নিজের বাবা-ভাইও তোমার সমস্যা বু্ঝতে চাইবে না। তাই নিজের জন্য নিজেকে পরিপূরক করতে শিখো। নিজের ভালো লাগা -মন্দ লাগা নিজের কাছে বলতে শিখো। আর তোমার ভাগ্য ভালো বলা চলে, আগে থেকেই জেনে গেলে যাকে সুপারম্যান ভেবেছিলে সে আসলে একজন সাধারণ মানুষ, কোন অতি মানব নয়। ভাল ভাবে চিন্তা করে সিদ্ধান্ত নাও তুমি নাটরের বনলতা সেন হতে চাও, নাকি নিজের জন্য বাঁচতে চাও? অতি মানবী হয়ে শুধু অন্যের জন্যই করে যাবে আর জীবন শেষে বলবে কি পেলাম আর কি পেলাম না; সেই সুযোগ নিজেকে দিও না। নিজের কাঁধকে শক্ত করো, দেখবে অনেক সুপারম্যান আশে পাশে ঘুরবে, অথচ তোমার ফিরে তাকানোর সময় হবে না। নিজের ভালো লাগা, মন্দ লাগাকে প্রাধান্য দিতে শিখো।

ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×