somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী জীবন ও প্রতিবাদ

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্ধকারের আর্তঃ চিৎকার লেখার পর আমাকে অনেক মেয়েই গোপনে অনেক সমস্যার কথা জানাচ্ছে। বলে এইসব ব্যাপারে লেখেন আপি, আমাদের তো লেখা হয় না, আমাদের কথা গুলো আপনি বলেন। অনেকে জীবনের সবচেয়ে গোপন কথাটি আমার সঙ্গে শেয়ার করেন, আমাকে বিশ্বাস করেন, নাম পরিচয় গোপন করে তার অভিজ্ঞতাটা সবাইকে জানাতে বলে। সারাটা জীবন চুপ করে থাকতে থাকতে, অত্যাচারিত হতে হতে এক সময় তারাও কথা বলতে চায়, জানাতে চায় তাদের লুকানো কষ্টের কথা মালা যা কোনদিন কাউকেই বলা হয়নি। আমি তাদের মাধ্যম মাত্র। আমি শুধু তাদের অভিজ্ঞতা নিজের ভাষায় লেখার চেষ্টা করছি। আজ জানাবো আসমা (আসল নাম নয়) একটি অভিজ্ঞতা সঙ্গে লিখবো নিজের কিছু কথা।

ঘটনা ১)

আসমা অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। হলে থাকে মেয়েটি। মেয়েটা যখন ঘরের বাইরে যায় সে পর্দা অর্থ্যাৎ বোরখা পড়েই বের হয়। তারিখটা ছিলো ২৫শে সেপ্টেম্বর। সেদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঢাকায়। মেয়েটির সামনে পরীক্ষা। তাই বৃষ্টিকে উপেক্ষা করে পাবলিক লাইব্রেরীতে পড়তে চলে যায়। বৃষ্টির কারনে রাস্তায় লোকজন কম। মেয়েটি টিএসসি পার হয়ে আরেকটু সামনের দিকে এগুচ্ছে তখন দেখলো একটা একই ফুটপাত দিয়ে তার উল্টো দিক থেকে বেশ স্মার্ট দেখতে একটা ছেলে হেটে আসছে। কাছে আসতেই দেখলো ছেলেটা দাঁত বের করে হাসছে আর একটা বিশেষ দিকে ইঙ্গিত করছে। মেয়েটা ভাল করে তাকাতেই দেখলো ছেলেটা প্যান্টের জিপার খুলে তার পুরুষাঙ্গটি মেয়েটিকে দেখাচ্ছে আর নিজের পুরুষাঙ্গে হাত বুলাচ্ছে। মেয়েটি ভীষণ অপমানিত বোধ করলো। সে সহ্য করতে পারলো না, প্রতিবাদ করে বসলো। সে ভাবতেও পারেনি এমন কিছু করা কোন মানুষের পক্ষে সম্ভব !! মেয়েটার মনে কোথা থেকে সাহস আসলো আর সে ছেলেটিকে ধরে বসলো, সেই সঙ্গে চিৎকার করে লোকজন জড়ো করার চেষ্টা করলো। কিন্তু আশেপাশের কেউ মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে এলোনা। সবাই মেয়েটির চিৎকার দেখেও ঝামেলা মনে করে এড়ানোর চেষ্টা করলো। শেষ পর্যন্ত একটা লোক মেয়েটার পাশ দিয়ে হেটে যাচ্ছিলো, তিনি এগিয়ে এলেন। মেয়েটি লোকটিকে ধরে বললো, ভাই আমাকে সাহায্য করেন। আপনার ছোটবোন হলে সাহায্য করতেন না? এই ছেলেটা তার জিপার খুলে আমাকে উতক্ত্য করার চেষ্টা করছে। লোকটি হাসতে হাসতে ছেলেটার কাছে গিয়ে বললো, কি ভাই আপনি নাকি জিপার খুলে আমার ছোটবোনকে কি সব দেখাচ্ছেন, বিরক্ত করছেন? লোকটির মুখে হাসি দেখে সেই ছেলেটা লোকটাকে বললো, আমার জিপার আর শরীরের অংশ; আমি তা খুলে হাতে নিয়ে হাটলে আপনার কি কোন সমস্যা আছে? মেয়েটি আর কিছুই করতে পারলো না। মাথা নীচু করে হলের রুমে ফিরে গিয়ে সারাদিন কাঁদতে থাকলো আর আল্লাহকে জিজ্ঞ্যেস করলো, কি দোষ ছিল আমার?

ঘটনা ২)

মেয়েটার নাম স্নিগ্ধা। ক্লাস সেভেনের ছাত্রী সে। বাবা-মাকে জীবিকার কারনে বাইরে থাকতে হয়। স্নিগ্ধার মাকে চাকুরীর থেকে উখিয়াতে ট্রান্সফার করা হয়েছে। আর স্নিগ্ধার বাবা একটি সাইটের কাজে রংপুর গিয়েছিলেন। বাসায় ছিলো দাদী, ছোট ভাই আর পরিচারিকা। পরিচারিকার নাম তারা। একদিন স্কুল থেকে বাসায় আসার পর তারা মেয়েটিকে জানালো বারান্দায় যেতে পারছে না কাজ করার জন্য। একজন রিকশাওয়ালা 'তারা'কে বিরক্ত করে। স্নিগ্ধা জিজ্ঞ্যেস করলো বিরক্ত করে মানে? তারা বললো, রিকশাওয়ালা পুরো ঠিক বারান্দার সামনে রিকশা নিয়ে এসে পুরুষাঙ্গ বের করে বসে থাকে। স্নিগ্ধা প্রথমে বিশ্বাস না করতে চাইলেও পরে ব্যাপারটা বুঝতে পারে। তারাকে জিজ্ঞ্যেস করে কখন আসে লোকটি? তারা জানালো, দুপুর ২টা থেকে ৩টার মধ্যে। পরের দিন স্নিগ্ধা স্কুলে গেল না, বাসায় থাকলো। ঠিক দুপুর ২টার সময় তারা এসে বললো, আসছে .. আসছে ঐ রিকশাওয়ালাটা আসছে। স্নিগ্ধা বারান্দায় গিয়ে দেখলো, সত্যি সত্যি একজন বৃদ্ধ রিকশাওয়ালা লুঙ্গি উল্টে বসে আছে। আশে পাশের কেউ তা দেখছে না। কি যে হলো স্নিগ্ধার !! বাসার বারান্দার একটা ভাঙ্গা টব ছিলো, সেটার টুকরো নিয়ে রিকশাওয়ালার পুরুষাঙ্গ বরাবর ছুড়ে মারলো। এরপর থেকে সেই রিকশাওয়ালা আর কোনদিন স্নিগ্ধাদের বাসায় আসেনি। স্নিগ্ধা বাসায় কোনদিন কিছু জানায়নি, কারন এতে হয়তো পরিবারের বড়রা বলতে পারেন আজ থেকে বারান্দায় যাওয়া বন্ধ তোমার। তাই এই ঝামেলাটাকে নিজের মতোই নিস্পত্তি করেছে।

শেষ কথা : আমাদের সমাজে প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটছে মেয়েরা শিখেছে না দেখে ভান করে যাওয়ার। অপরাধ হচ্ছে পুরো সমাজ চেষ্টা করছে সমস্যা এড়িয়ে যাওয়ার। যেন এড়িয়ে গেলেই সমাধান হয়ে যাবে। কোনো মেয়ে যদি প্রতিবাদ করেও ফেলে সাহস করে, তখন সেই মেয়েটাকে লাঞ্ছিত করা হচ্ছে মানসিক ও শারিরীক ভাবে। কেউ সাহস করে সিস্টেমের বাইরে যেতে পারছেনা। মেয়েরা কথা বললেই তাকে বেহায়া মানুষের দলে ফেলে দিচ্ছে। উপরের দুটো ঘটনাই একই ধরনের। একটা মেয়ে নিজে সমাধান খুঁজে বের করেছে, আরেকটা মেয়ে প্রতিবাদ করেও সমাজের সয়ে যাওয়া মানুষের কারনে কিছুই করতে পারেনি। এভাবে আসলে চলতে দেয়া যায় না। নিজের সঙ্গে কোন ঝামেলা হলে সবাই বুঝি আর আরেকটা মেয়ের সমস্যা হলে এড়িয়ে যাই এটাই আমাদের সমাজের প্রধান সমস্যা। রাস্তায় হেটে যাওয়া অসহায় মেয়েটি কারো মা, বোনা, কন্যা। নিজের ঘরের কন্যা ছাড়া বাকি সবাইকে গণিমতের মাল, দাসী আর বউ ভাবার স্বভাব ছাড়তে হবে। নতুবা অচিরেই হামলাটা নিজের মা-বোনের উপরেই আসবে।

ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×