বুড়োরা কখনো বুড়ি বিয়ে করে না । রেলমন্ত্রীও করছেন না । এই ৬৭ বছর বয়সে যে নারীকে বিয়ে করছেন তিনি টিভিতে তাকে দেখে অল্প বয়সী বলেই মনে হলো ।
মনে প্রশ্ন জাগে, কীভাবে জুটালেন মন্ত্রী এই কইন্যাকে ? আগের কালের জমিদাররা শুনেছি জমি জিরাত বন্ধক রাখা গরীব পিতার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার অল্প বয়সী কন্যাকে ছোটবিবি বানাতো । কিন্তু এ কালের মন্ত্রী সাহেব কীভাবে এই কর্মটি করতে পেরেছেন কে জানে ।
মনে আরও প্রশ্ন জাগে । লজ্জার প্রশ্ন । এই ৬৭ বছর বয়সে ক্যামনে কী করবেন জামাইবাবু ? এত দীর্ঘদিনের অব্যবহারে যন্ত্রপাতি ঠিকমতো কাজ করবে তো তার ? এই বয়সেতো শুনেছি পুরুষের মর্দামীকে দেশী হারবাল কিংবা শাহী হালুয়া কিংবা বিদেশী ভায়াগ্রার প্রাণপন প্রচেষ্টায় খাড়া করে রাখতে হয় ।
আচ্ছা থাকুক ঐ সব শরমের কথা । কিছু নাইবা ঘটলো রাত বিরেতে, আসন্ন শীতের রাতে এই বুড়ো বয়সে মন্ত্রী সাবের বেতো হাত পা গুলিতো অন্তত টিপে দিবে তার সুন্দরী বিবি ।
কিন্তু আজকালকার যুবতী মাইয়া । প্রথম নিশিতে উল্টো ঘটনা ঘটলেও মন্ত্রী মশাইয়ের মনের দুঃখ মনে রেখে সংসার করা ছাড়া কোন গত্যন্তর থাকবে না । যত বাকশালী ক্ষমতায় ফলান না কেন তিনি ঐ এক যায়গাতেই সকল ক্ষমতা চিৎপটাং হয়ে পড়বে তার ।
মন্ত্রী সাবরা আইন করেছেন এ দেশে তিরিশ বছর বয়সী কোন যুবক তার অর্ধেক বয়সী মেয়েকেও বিয়ে করতে পারবে না । এটি বাল্য বিবাহ আইনে দন্ডনীয় অপরাধ । কিন্তু মন্ত্রী সাবের বয়সের সাথে কনের বয়স বিবেচনা করলে তা কিন্তু বাল্য বিবাহকেও হার মানায় ।
প্রথম ক্ষেত্রে যদি কনে থাকে অজ্ঞ, আনাড়ী এবং অসহায়, দ্বিতীয় ক্ষেত্রে থাকবেন বর ।
এ দেশের মানুষের গড় বয়স আমলে আনলে মন্ত্রী সাবের ওপারে রওয়ানা দেয়ার সময় সমাগত । আল্লাহ না করুন তিনি ওপারে রওয়ানা দিলে এপারে তার অকাল বিধবা বিবি কোনদিকে রওয়ানা দিবে ?
এতকিছুর পরও মন্ত্রীকে বাহবা জানাচ্ছি তার সাহসের জন্য । গায়ে যাই থাকুক, বুকে বল না থাকলে এই বয়সে এমন কাজ করা সত্যি বাপের ব্যাটা না হলে অসম্ভব ।
ব্র্যাভো, মিনিস্টার । উইশ ইয়্যূ আ সাকসেসফুল এ্যান্ড লং কনজ্যূগাল লাইফ !
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




