চূড়ান্তভাবে সমুদ্রে ডুবিয়ে মারার আগে ফিরআউন ও তার সম্প্রদায়কে বিভিন্ন আজাবের ভয় দেখিয়ে সতর্ক করার চেষ্টা করেছিলেন আল্লাহ ।
এরপর আমি তাদের উপর দূর্যোগ পাঠালাম, পংগপাল ছেড়ে দিলাম, উঁকুন ছড়িয়ে দিলাম, ব্যাঙের উপদ্রব সৃষ্টি করলাম এবং রক্তবৃষ্টি বর্ষন করলাম । এসব আজাবের নমুনা একটার পর একটা তাদেরকে দেখিয়ে গেলাম । কিন্তু তাদের অহংকার কমলো না । আসলে তারা ছিল অত্যন্ত অপরাধপ্রবণ মানুষ । যখনই তাদের উপর বিপদ আসতো তারা বলতো—এই মুসা, তোমার মালিকের কাছে তুমি তোমার পাওয়ার থেকে আমাদের জন্য দোয়া করো না । যদি একবার আমাদের উপর থেকে এই বিপদ সরিয়ে দাও, দেখো আমরা তোমার দাওয়াত কবুল করে নেবো । আমরা তোমার সাথে বনী ইসরাইলকে পাঠিয়ে দেবো ।
কিন্তু যখনই তাদের উপর থেকে আজাব সরিয়ে নেয়া হতো সাময়িকভাবে, অমনি তারা তাদের প্রমিজ ভেঙ্গে ফেলতো । তাই, শেষটায় আমি প্রতিশোধ নিতে তাদেরকে সাগরে ডুবিয়ে মেরেছি । কারন তারা আমার আজাবের নমুনাগুলিকে ভূয়া সাব্যস্ত করেছিল । আর সেগুলিকে তারা পাত্তাও দিত না ।
---সুরা আল আ’রাফ, আয়াত ১৩৩-১৩৬ ।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




