somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূরে সরিনি, কাছে এসেছি আরও ।

০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করোনা ভাইরাস দূরে সরায়নি, আরও কাছে ঠেলে দিয়েছে আমাদেরকে । পরিবারের কাছে । আপনজনের কাছে । সাধারন মানুষের কাছে । নিজের কাছে । সৃষ্টিকর্তার কাছে ।

আধুনিক জীবনের তুমুল ব্যস্ততায় কত কাল আমরা পারিনি কত যে আপনজনের খোঁজ নিতে । আজ কর্মহীন অবসরে আমরা একে অন্যের কথা ভাবছি, ফোনে খোঁজ খবর নিচ্ছি ।

উপার্জনের উপায়হীন কর্মব্যস্ততায় স্ত্রী সন্তানদেরকে দেয়া হয়নি প্রয়োজনীয় সময় । ছোট্ট জীবন এভাবেই হয়তো শেষ হয়ে যেতো । কিন্তু আজ বন্দী হয়ে আমরা পরিবারের ভেতরে আটপৌরে সম্পর্কগুলিকে নতুন করে আবিষ্কার করছি, নতুন করে কাছাকাছি হচ্ছি একে অন্যের ।

সমাজের অসহায় ও নিরন্ন মানুষের কথা এভাবে আমরা কয় জন ভেবেছি আগে ? চার দেয়ালের নিরাপত্তায় বন্দী হয়ে দরিদ্র মানুষগুলির দুর্দশা আর অসহায়ত্ব দেখতে দেখতে এভাবে কবে আমরা এতটা কাতর হয়েছি, এতটা কাছাকাছি হয়েছি সহমর্মিতায়, সহানুভূতিতে, সহযোগিতায় ?

উদয়াস্ত যন্ত্রের মতো সংসারের ঘানি টানতে টানতে নিজের দিকে তাকানোর সময় কি আমাদের কখনো সেভাবে হয়েছে ? আজ অফুরান অবসরে বহুদিন পর নিজের দিকে ফিরে তাকানোর, নিজকে নিয়ে নতুন করে ভাববার সূযোগ পাচ্ছি আমরা । নিজের কাছ থেকে নিজেরা বহুদূরে সরে গিয়েছিলাম যে আমরা ।

আমাদের ঘাড়ের রগের চাইতেও নিকটে থাকেন যিনি, সেই সবচে আপনজন, সবচে দরদী রবের দিকেও কি তেমন ভাবে চোখ তুলে তাকিয়েছি আমরা ? আজ বিপন্ন সময়ে মৃত্যুভয়ে তার স্মরণাপন্ন হয়েছি আমরা । ডাকছি তাকে দিনরাত । ভাবছি তাকে সভয়ে ।

এভাবেই করোনা আমাদের মাঝে দূরত্ব কমিয়ে দিয়েছে আমাদের অজান্তে ।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×