somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেধার বড়াই ।

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি বুয়েট কিংবা ঢামেক থেকে পাশ করা স্টূডেন্ট । স্কুল ও কলেজ লাইফে কোনদিন সেকেন্ড হননি । ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন । প্রতিযোগিতামূলক সকল পরীক্ষায় আপনি প্রথম সারিতে থাকেন ।

কিন্তু আপনার এই মেধা ও যোগ্যতা যদি আপনার ভেতরে প্রচন্ড অহংবোধ তৈরী করে, আপনি যদি ‘মেধাহীন’ সাধারন মানুষদেরকে গোপনে ও প্রকাশ্যে তাচ্ছিল্য করেন, তাহলে বুঝতে হবে আপনার শিক্ষা পূর্ণ হয়নি । আপনার অজ্ঞতা দূর হয়নি ।

আপনার হয়তো জানা নেই, এ সমাজে আপনার চাইতেও অনেক মেধাবী মানুষ শুধুমাত্র দুর্ভাগ্যের কারনে জীবনে সফল হতে পারেনি । সূযোগ, সামর্থ্য, পরিবেশ আর সৌভাগ্যের অভাবে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারেনি তারা । এ দেশের পথে-ঘাটে আপনার চারপাশে অনুজ্জ্বলভাবে ঘুরে বেড়াচ্ছে তারা । আপনি তাদেরকে চেনে না ।

শিক্ষা যদি আপনার মাঝে দেশপ্রেম, মানবসেবা, আত্মত্যাগ, বিনয় ও সামাজিক দায়িত্ববোধের মতো মূল্যবোধগুলি তৈরী করতে না পারে, তাহলে বুঝতে হবে আপনার মেধা আপনার সাথে প্রতারণা করেছে । আপনি উচ্চশিক্ষিত হয়েছেন, উচ্চমানের মানুষ হতে পারেননি ।

এ কথা সত্যি যে, গরীব এই দেশ, এই দেশের জনগন আপনার মেধা ও পরিশ্রমের যথাযথ প্রতিদান দিতে পারবে না । কিন্তু তারা আপনাকে নিয়ে অহংকার করে, আপনাকে নিজেদের কষ্টার্জিত সম্পদ মনে করে, আপনার কাছ থেকে মহৎ ও বড় কিছু আশা করে ।

আপনি যদি আপনার অর্জনকে নিজের সংকীর্ণ ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য বিনিয়োগ করেন, তাহলে অতি সাধারন মানুষের সাথে আপনার আর কোন পার্থক্য থাকে না । আপনার আর বড়াই করার মতো কিছু থাকে না ।

আপনার চাইতে অনেক কম মেধা ও গুনসম্পন্ন হয়েও অতি সাধারন অনেক মানুষ অশেষ সম্পদ ও ক্ষমতায় চূড়ায় উঠে বসে আছে এ দেশে । তাদের সাথে অসুস্থ দৌড়ে নামলে আপনি চরমভাবে ব্যর্থ হবেন, মুখ থুবড়ে পড়বে আপনার যাবতীয় মেধার বড়াই ।

এ সমাজে মেধার অহংকারের চাইতে সম্পদ ও ক্ষমতার অহংকার অনেক বেশী ঝনঝন করে বাজে । কিন্তু দিনশেষে বিনয়ী ও মহৎ মানুষগুলিই মানুষের প্রকৃত ভালোবাসা নিয়ে ঘরে ফেরে । তারাই প্রকৃত অর্থে সফল মানুষ ।

তাই নিজের মেধা বিকাশের সূযোগ পাওয়ার জন্য অহংকার নয়, ঋনী বোধ করুন নিজের স্রষ্টার প্রতি, নিজের পিতামাতার প্রতি, এ দেশের অতি সাধারন মানুষের প্রতি । নিজের মেধার অর্জন মানবকল্যাণে ব্যয় করুন, নিজের দেশের জন্য ব্যয় করুন ।

নইলে আপনার মেধার ঔজ্জ্বল্য ও অর্জন আর দশটা সম্পদশালী ও ক্ষমতাধর মেধাহীন মানুষের ভিড়ে আপনাকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে পারবে না । আপনি একজন অর্ডিনারী মানুষ হয়েই বেঁচে থাকবেন ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৯
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×