somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরাইল ও হামাস বিষয়ক ।

১৩ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কেন হামাস অগ্নিকুন্ডে ঝাঁপ দিয়েছে ? কেন হঠকারী বীরত্ব দেখাতে গিয়ে দীর্ঘস্থায়ী এক ধ্বংশ ও মৃত্যুর সুনামিকে টেনে এনেছে স্বজাতির নিরীহ মানুষের উপর ? কী লাভ হলো ফিলিস্তিনের এর ফলে ?

অতি বাস্তববাদী ও নিরাবেগ কিছু মানুষকে এভাবেই বিরক্তি প্রকাশ করতে দেখা যাচ্ছে আজ ।

এই মানুষগুলি আসলে মজলুম ফিলিস্তিনিদের দুঃসহ জীবন-যাপনের কোন খবরই বোধ হয় রাখেনি এতকাল । কী পৈশাচিক অত্যাচার, হিংস্রতা আর লাঞ্ছনার শিকার হয়ে বেঁচে আছে ফিলিস্তিনিরা ইসরাইল নামক পিশাচের দেশের মুঠোবন্দী হয়ে ! মৃত্যু, রক্তপাত, ক্ষুধা, দারিদ্র্য ফিলিস্তিনিদের প্রতিদিনের অভিজ্ঞতা । তিল তিল করে তারা মরছে ইসরাইলিদের হাতে । অসহায়ভাবে । কিছুই বোধ হয় এই মানুষগুলির জানা নেই ।

কীটপতঙ্গের মতো আত্মমর্যাহীন হয়ে বেঁচে থাকাটাই যদি মানুষের জন্য আনন্দের হতো, তাহলে উপমহাদেশে কখনো সিপাহী বিপ্লব হতো না । বাহাদুর শাহ পার্কে ফাঁসির দড়িতে ঝুলে বাতাসে দোল খেতো না অসংখ্য প্রাণহীন সিপাহীর লাশ । তিতুমীর কখনোই বাঁশের কেল্লা তৈরি করতো না । ক্ষুদিরাম ফাঁসির দড়িতে ঝুলার বোকামি কস্মিনকালেও করতো না ।

দিনের পর দিন লাঞ্ছিত হয়ে বেঁচে থাকাটা লজ্জার । পায়ের নীচে নির্বাক ও সর্বংসহা পাথরের মতো পদদলিত হয়ে বহুকাল পড়ে থাকার চেয়ে আচানক গ্রেনেড হয়ে কোন একদিন ফেটে পড়ে, কিছু নিষ্ঠুর পা-কে রক্তাক্ত ও চির অকেজো করে, ধুলো হয়ে বাতাসে ছড়িয়ে পড়াটাই যে গৌরবের ।

অসংখ্য স্বজন হারানো ফিলিস্তিনিদের চোখে প্রতিশোধের স্বপ্ন ছাড়া আর কোন মানবীয় স্বপ্নের প্রবেশ নিষেধ । একটি ইহুদির মৃত্যুও ফিলিস্তিনিদের যন্ত্রনাময় জীবনে উৎসবের উল্লাস ছড়ায়, এক ফোঁটা সুস্বাদু জলের মতো প্রতিশোধের তৃষ্ণা মেটায় ।

জীবিত ফিলিস্তিনিরাতো মরে বেঁচে আছে । হামাসের জানবাজ যে গেরিলা যোদ্ধারা জেনে-বুঝে অগ্নিকুন্ডে আত্মাহুতি দিতে ঝাঁপ দিয়েছে, মৃত্যুর আগে তারা তাদের জাতির জন্য পেছনে রেখে গেছে শতশত ইহুদি পশুদের লাশ । লাশ নয়, দুঃখের মরুভূমিতে পথহারা তাদের স্বজাতির জন্যে ঐগুলি অসংখ্য আনন্দের টুকরো । এই আনন্দে অভিভূত ফিলিস্তিনীরা ইসরাইলী বোমার আঘাতেও হাসিমুখে মরতে পারবে আজ ।

ইসরাইলী সীমান্ত পার হয়ে হামাসের যোদ্ধারা স্বাধীনতা নয়, আনন্দের সাওদা করতে গিয়েছিল ।

✿✿

চিড়িয়াখানার খাঁচা ভেঙে কতগুলি বাঘ আচানক জনপদে ঢুকে গেলে যে আতংক ও ক্ষতির মুখোমুখি হতে হয়, ইসরাইলের ভেতরে তাই হয়েছে গত কয়েক দিনে ।

অবরুদ্ধ গাজা একটা দরজাবিহীন খাঁচা । সেই খাঁচা থেকে অবহেলিত প্রাণির মতো বেঁচে থাকা নিরীহ ফিলিস্তিনিদের পালিয়ে অন্য কোথাও আশ্রয় নেয়ার একটি পথও খোলা নেই ।

পিঁপড়ের মতো মরা কিংবা বাঘের মতো হামলা করে মারা—এ দু’টি মাত্র বিকল্পই তাদের সামনে সবসময় খোলা ।

✿✿✿

ইতিহাস ঘাঁটলে দেখা যায় বিগত শতাব্দিতে কল্পনারও অতীত হিংস্র ও পৈশাচিক আচরণ করা হয়েছে ইহুদিদের সাথে । কিন্তু মুসলমানরা তা করেনি, করেছে নাৎসী জার্মানরা । জার্মানের সাধারণ নাগরিকদেরও সমর্থন ছিল এর প্রতি ।

ইউরোপেও ইহুদিরা বহুকাল ধরে ছিল ঘৃণা, উপেক্ষা ও করুণার পাত্র । যে ব্রিটেন ১৯১৭ সালে বেলফোর ঘোষনা দিয়ে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা করেছিল, সেই দেশের বিখ্যাত সাহিত্যিকদের রচনাতেও ইহুদিদেরকে ঘৃণিত চরিত্র হিসাবে ফুটিয়ে তোলা হয়েছে বহু পূর্ব থেকেই ।

উদাহরন হিসাবে দেখানো যায় উইলিয়াম শেকসপিয়রের শাইলক (মার্চেন্ট অব ভ্যানিস) । চার্লস ডিকেন্সের ফ্যাগিন্স (ওলিভার টুইস্ট) । এরা ঘৃণ্য ইহুদি খলনায়ক । এমন উদাহরণ আরও রয়েছে ।

কিন্তু ইহুদিরা তাদের ঐতিহাসিক ক্ষোভ আজ জার্মান কিংবা ইউরোপীয়ানদের উপর নয়, ঝাড়ছে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর, যাদের দেশ অবৈধভাবে দখল করে তারা মাতৃভূমি বানিয়েছে প্রাচীন ইতিহাসের গল্প ফেঁদে ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×