somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলিক পরীক্ষায় হাইব্রিড পাশের হার—বিহাইন্ড দ্য সীন !

০২ রা মার্চ, ২০২৪ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
কয়েকদিন আগে দেখলাম জামালপুরে এসএসসি পরীক্ষার প্রশ্ন পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষনের মধ্যেই কেন্দ্রের বাইরে বের হয়ে এসেছে ।

এমন ঘটনা অধিকাংশ পাবলিক পরীক্ষার কেন্দ্রেই বহুদিন ধরে ঘটছে । ধরা পড়াটাই দুর্ঘটনা, ধরা না পড়াটা দক্ষ ম্যানেজমেন্টের উদাহরণ । ধরা পড়লেই চোর, নইলে সবাই সাধু ।

মনে প্রশ্ন জাগতেই পারে, পরীক্ষার হল থেকে প্রশ্ন বের হয়ে যায় কীভাবে, কেন ? কারা কেন্দ্রের বাইরে বসে সেগুলির সমাধান করে পরীক্ষার হলে সাপ্লাই দেয় ? কারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষে গোপনে ও নিঃশব্দে পৌঁছে দেয় সাময়িক উপকারি কিন্তু শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংশকারি এই স্টেরয়েড ?

(২)
পাশের হার বাড়ানোতেই আজ যত কৃতিত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলির, এ জাতির শিক্ষা ব্যবস্থার । সংগে যদি থাকে জিপিএ ফাইভের আধিক্য, তাহলেতো একাদশে বৃহস্পতি ।

শিক্ষায় কোয়ালিটি নয়, কোয়ানটিটিই যেন আজ পরম ঈপ্সিত বস্তু ।

এ কারণেই প্রকৃত শিক্ষাবিদরা যখন ক্রমাগত পড়ালেখার মান নিম্নমুখি বলে রায় দিচ্ছে, জাতি দেখছে ঊর্দ্ধমুখি পাশের হার ।

এ কথা আজ ওপেন সিক্রেট যে বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান পাশের হার বাড়িয়ে নিজেদের সুনামটিকে চকচকে রাখার জন্য পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে অবৈধ কোঅপারেশনকে স্বেচ্ছায় প্রশ্রয় দেয়, কোথাওবা গোপন ব্যবস্থায় প্রশ্নের সমাধান পরীক্ষার হলে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে ।

অতীতে পরীক্ষার হলে নকল চলতো সরবে ও স্থূলভাবে, এখন চলে নীরবে ও সূক্ষ্ণভাবে ।

পরীক্ষাকেন্দ্রগুলিতে এসব দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত বহু কর্মকর্তা লোভনীয় উৎকোচ হজম করে ক্যাবলাকান্ত বনে যায় । আদর্শ ও নীতিবর্জিত, শিক্ষার দুশমন, পদলেহী মানসিকতার কিছু শিক্ষক কর্তৃপক্ষকে প্রসন্ন রাখতে পর্দার আড়াল থেকে এসব অপকর্মকে সুপারভাইজ করে নির্লজ্জ দাপটে ।

সৎ ও নীতিবান শিক্ষকরা ঘৃণা ও ক্ষোভ হজম করে বোবা যন্ত্রণায় দীর্ঘশ্বাস ফেলেন । চাপের মুখে প্রশ্ন সমাধান ও সাপ্লাই দেয়ার নোংরা কাজে আত্মনিয়োগ করে চাকরি বাঁচানো শিক্ষকরা মনের গ্লানি লুকানোর চেষ্টায় থাকে ।

ওদিকে বিনা পড়াশুনায় পাশ করার অলিখিত নিশ্চয়তা পেয়ে শিক্ষার্থীরা গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায়; পড়াশুনা থেকে দূরে সরে । উচ্ছন্নে যায় তাদের উচ্চশিক্ষার ভবিষ্যত, জাতির সম্ভাবনা ।

প্রাইমারি স্কুল পার হওয়ার বিদ্যাও পেটে নেই, এমন অন্তঃসারশূন্য অযুত-নিযুত শিক্ষার্থী কলেজের চৌকাঠ পার হয়ে যায় হাসতে হাসতে; শিক্ষিতের আলখাল্লা গায়ে চড়ায়; তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেঝেতে পা দিয়ে আরও কিছুদূর আরোহনের চেষ্টা করে, বা বেকার ভুবনের বাসিন্দা হয় ।

এসব বিব্রতকর এবং একান্ত গোপনীয় সত্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একাডেমিক ট্যাবুতে পরিণত হয়েছে । এসব নিয়ে কথা বলা অস্বস্তিকর এবং ক্ষেত্রবিশেষে ঝুঁকিপূর্ণ । কিন্তু ভীরু এবং চাটুকারপরিবেষ্টিত নির্বোধ রাজার সামনে তার নগ্নতার কথা চীৎকার করে ফাঁস করে দেয়ার মতো সরল ও দুঃসাহসী কিছু শিশু এ সমাজে সবসময়ই ছিল এবং আছে । আমি তেমনই একজন শিক্ষক ।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৪ দুপুর ১:৫৬
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

×