somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের বিচার চাই।

৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বত্র রব উঠেছে যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু এ নির্বাচনের সাথে আমাদের দৃষ্টি সুদুরেও নিবদ্ধ হওয়া দরকার। জামাতপন্থী আয়ানশাহ্‌ সগর্বে ঘোষণা করেছেন - ‘‘সেদিন বেশী দুরে নয়, যেদিন বিএনপি, আওয়ামী লীগ সহ সকলেই ঐক্যবদ্ধ হবে একটিমাত্র এজে¨ায়, আর তা হবে শুধু জামাত ঠেকাও’’। আমি এর ওপরে কাজ করি, আমি বিলক্ষ্মণ জানি এ বধ্যভুমি-গণহত্যা-গণধর্ষণের দেশে আজ এ দম্ভ তাঁকে কেন মানায়। এর পেছনে প্রকাশ্য-গোপন অসম্ভব শক্তি আছে, এর শেকড় অত্যন্ত গভীরে প্রোথিত। যে একাগ্রতায়, যে দেশী-বিদেশী ষড়যন্ত্রের শক্তিতে তাঁরা এত বছর ধরে কাজ করেছেন তা শুধুমাত্র আমাদের স্পিরিট দিয়ে পরাস্ত করা সম্ভব নয়।

বাংলাদেশে কিভাবে বর্তমান আইনের ভিত্তিতেই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব তা অনেকেই দেখিয়েছেন। শুধু চাই সরকারের ইচ্ছে ও উদ্যোগ। আমাদের প্রজন্ম গত হলে এ কাজ আরো কঠিন হয়ে পড়বে।

বিশ্বময় জামাতের অগ্রগতি আজ প্রায় অপ্রতিহত, জাতিসংঘ সহ। মধ্য সত্তর-শতক থেকে তার উত্থানের যুগ। বাংলাদেশে জামাত ভালো করেই জানে দুর্নীতিবাজ ও অযোগ্য রাজনীতিকদের ক্রমাগত পাপে জনগণ এতই বিপর্য্যস্ত যে আমাদের একটা অংশ বিকল্পের জন্য মরিয়া হয়ে উঠবে। এবং সেই বিকল্পের গায়ে যদি ‘‘ইসলাম’’-এর লেবেল লাগানো থাকে তবে জনগণ বিষের বোতলও গিলবে। জামাত এগোচ্ছে এই নেগেটিভ শক্তিতেই। আমাদের অলক্ষ্যে সামাজিক বিবর্তনের কয়েকটা তন্ত্রী সে এর মধ্যেই কব্জা করে ফেলেছে এবং সে প্রক্রিয়া নিরন্তর ক্রিয়াশীল। যেমন- (১) প্রতি বছর ওদের হাজার হাজার মাদ্রাসা থেকে বেরোচ্ছে হাজার হাজার ‘‘ষ্ট্রীট পাওয়ার’’, (২) মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ চাকুরিরত বাংলাদেশীরা ওদের মতবাদে বিশ্বাসী হচ্ছেন এবং নিজ এলাকায় টাকা ও সম্মানের প্রভাব খাটানোর সুযোগ পাচ্ছেন, (৩) নিজ পয়সায় প্রাইভেট মাদ্রাসা স্থাপন করছেন যা থেকে আরও ‘‘ষ্ট্রীট পাওয়ার’’ বেরোচ্ছে, (৪) সেনাবাহিনীতে উল্লেখ্য সংখ্যক মাদ্রাসা-জোয়ান ঢোকাতে সক্ষম হয়েছে, (৫) সব সময়, বিশেষ করে মন্ত্রী থাকার সময় সরকারী ও বেসরকারী পদগুলোতেও তাঁদের সমর্থকদের ঢোকাতে সক্ষম হয়েছে (৪ ও ৫-এর ব্যাপারে কয়েক দশক আগে থেকেই তাঁদের মুফত ‘ট্রেনিং সেন্টার’ ছিল বলে কোথাও পড়েছিলাম যেন), (৬) গো-আজমের ছেলে সেনাবাহিনীতে আছে, সে নিশ্চয় অলস হয়ে বসে নেই, এর মধ্যে তার কিছুটা হলেও উচ্চ পর্যায়ে যাবার কথা, (৭) রাজনীতির বাইরেও আর্থিক, সামাজিক, দাতব্য, সংবাদ মাধ্যম ইত্যাদি সংগঠনের মাধ্যমে জাতিকে প্রভাবিত করে চলেছেন, (৮) আটকে পড়া বিহারীরা দেশের নাগরিকত্ব পাছে এবং সম্পুর্ণ পাবে - তারা জামাতের ভোটশক্তি হবে, (৯) অমুসলিমরা কোনকালেই জামাতকে ভোট দেবেনা - তারা দেশে ছেড়ে চলে যাক এটা জামাতের কৌশল না হবার কোন কারণ নেই - যদিও এটা প্রমাণ করা কঠিন……..ইত্যাদি। তারা আমাদের সামাজিক বিবর্তনকে রাজনীতি-নিরপেক্ষভাবে তাদের পক্ষে নিতে পেরেছে। অর্থাৎ রাজনীতি-নির্বাচনে যা-ই ঘটুক, নির্বাচনে যে-ই জয়ী হোক, আমাদের সমাজ ধীরে ধীরে ওদের খপ্পরে চলে যাচ্ছে।

জামাত চায় জনগণ আরো বিপর্য্যস্ত হোক এবং অমুসলিমরা দেশে ছেড়ে চলে যাক, এ দু’টো হল যৌক্তিক সিদ্ধান্ত মাত্র - এটা প্রমাণ করা যাবে না কিন্তু এ না হবার কোন কারণ নেই।

ধন্যবাদ।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×