5.
শরতের কাশবনে দেখ অমন করে কে দেয় রে দোল
বাগিচায় ফুল ফোটাতে সবুজ বৃন্তে কে দেয় মুকুল?
কেরে ঐ পাহাড় চিরে কল-কলিয়ে ঝর্ণা বহায়
যদি না চিনলি তারে, বুঝে নে তোর জীবনটা ভুল। - 07.10.2004
6.
জীবনকে তুই ভাবিসনে আর ভুল
প্রতিটি মন একটি ফোটা ফুল
দিস্নে ব্যাথা কোন হৃদয়-দেহে
জেনে রাখিস্ বিবেকটা তোর মূল। - 02.11.2004
7.
চলছে সময় বিরতি বিহীন অজানা-আড়াল রথে
কোথায় ছিলাম, কোথায় এলাম, কেন পৃথিবীর পথে
এই পথ শেষে হারাবো কোথায়? কি হবে অনন্তে
সদা এ জবাব জ্ঞানীজন খোঁজে জীবনকে সাজাতে। - 05.10.2004
8.
উদয়পথের সূর্য ডাকে ভোর গগণে
দামাল বাতাস দোল দিয়ে যায় হৃদয়-মনে
ঐ সম্মুখে ঝলমলে দিন, আনন্দক্ষণ
সুখের ফসল ফলাতে হয় অনেক দিনে। -16.10.2005
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


