পৃথিবীর এই অসমতল ভূমিতে পথ চলতে গিয়ে
বার বার বিক্ষত হয়েছে স্বপ্নীল হৃদয়
যখন আমি ছোট্টটি ছিলাম. . .
আম্মুর চুমো ভরা মায়াময় অবয়বে
চেয়ে থাকতাম খুশী ভরা দৃষ্টিতে
সদ্য ফুটে উঠা দুটো দাঁত বের করে
হাসিময় সেই আমি. . . সেই আমি. . .
আজ শুধু মনে হয়, জীবনের সবচেয়ে
আনন্দে আন্দোলিত দিন ছিল
সেইসব ফেলে আসা দিন. . .
সমুন্নত পর্বত আর পতিত জলরাশির মধ্যে
আমি আজ পতিতদের সাথী, মাছেদের বন্ধু
যারা নির্বাক, অথচ কত চঞ্চল
বর্ষা আর হেমন্তের ঘূর্ণিপাকে
এক দুঃসহ সুখের জীবন তাদের।
আমিও চলছি. . . .
বর্ষার বানে আর হেমন্তের গানে গানে. . . . .
মদীনা,
20.04.2003

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

